দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৪
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

লকডাউনে জীবণের ঝুকি নিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু’র জনসেবা দৃশ্যমাণ

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২১
জুন ১০, ২০২১ ০ কমেন্ট 342 ভিউস

কলারোয়া প্রতিবেদক: কোভিড-১৯,করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে সাতক্ষীরা জেলায় শনিবার (০৫ জুন) সকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে, সীমান্ত বর্তী এই জেলাটিতে আগে থেকেই করোনা সংক্রমণ বৃদ্ধির আভাসে সতর্ক হয়ে ওঠে জেলা সদর এবং উপজেলা প্রশাসন গুলি।

বিষয়টিকে জরুরী আমলে নিয়ে গত ০১ জুন কলারোয়া উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ বৈঠক এর আহবান করে। ঐ বৈঠকে প্রতিটি ইউনিয়নে একটি করে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। বৈঠকটিতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. জিয়াউর রহমান এবং সীমান্তবর্তী কেড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ইউপি সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ।

সারাদেশব্যাপি করোনা সংক্রামণ অন্যান্য সময়ের চেয়ে কম হলেও সীমান্তবর্তী জেলা গুলোতে করোনার প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

০৫ জুন জেলা প্রশাসন লকডাউন ঘোষনা করায় কলারোয়া উপজেলায় সতর্কতা আনতে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু নিজে অংশ নিয়ে পৌর এলাকার তরকারী বাজার, মাছ বাজার, কাপুড়িয়া পট্টি, ব্রীজ রোড, কলাগাছির মোড়, আফজালের মোড়, মুরালীকাঠি মোড়, বাক্স পট্টি, গোডাউন মোড় সহ পৌর আবাসিক এলাকায় প্রতিদিন প্রচার মাইকিং চালাচ্ছেন।

করোনা মোকাবিলায় কি কি স্বাস্থ্য বিধি পালনে জনসাধরণকে সচেতন করছেন, সে প্রসংগে চেয়ারম্যান লাল্টু বলেন, মাস্ক ব্যবহার করতে সচেতন করা ও বাধ্য করা প্রয়োজনে জরিমানা করা, ভারত হতে অবৈধ পথে কোন লোক দেশে ঢুকতে না দেওয়া, করোনা আক্রান্ত বাড়ীর কোন লোককে জনসমাবেশ এলাকায় চলাচল করতে না দেওয়া, সীমান্তবর্তী বাড়ি সংলগ্ন ষ্টল বা চায়ের দোকান বন্ধ রাখা, সীমান্ত নদীতে (সোনাই) গোসল করতে না দেওয়া।

গত ০৪ জুন সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালি গ্রামের মৃত মনিরুজ্জামানের বাড়ী লকডাউন হওয়ায় কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান লাল্টু তার বাড়ীতে গিয়ে পরিবারের সকলের জন্য চাউল, ডাউল, তেল, মাছ, ফলাদি, সাবান, তরি-তরকারী এবং হ্যান্ডস্যানিটাইজার প্রদান করেন বলেও তিনি জানান।

সীমান্তে করোনা প্রতিরোধ কল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি জরুরী সভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নেন চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন,ইউএইচও ডাঃ জিয়াউর রহমান,কাক ডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসমানী, মাদরা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুস সবুর,কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিল, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সহ অনেকে।

এদিকে,লকডাউনের প্রথম দিনে কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অসুস্থতার কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী আমার প্রচারভিযানে কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারদের পরামর্শ মোতাবেক তার চিকিৎসা চলছে, তার সুস্থতার জন্য এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছেন। লকডাউনে কাজ করতে গিয়ে তিনিও ঝুকির মধ্যে আছেন বলে জানান।

নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন-কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, শেখ রাজু রায়হান, সরদার ইমরান হোসেন, আসিফ খান চৌধুরী, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ আব্দুল হান্নান, ডাঃ খন্দকার আবুল হাসেম সাজু, অনিক, ্এবিএম ফিরোজ খান, আজগর আলী, নাদির হোসেন অলোক, মেহেদী হাসান সহ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলিপুরে ঘের লুটে বাঁধা দেয়ায় পিটিয়ে জখম, গুরুতর আহত দুই
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting