দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৯
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৯, ২০২৩
এপ্রিল ৯, ২০২৩ ০ কমেন্ট 340 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চুক্তি নবায়ন করতে হলে লিওনেল মেসিকে বেতন কমানোর শর্ত দিয়েছে পিএসজি। এরইমধ্যে আগের ম্যাচে অলিম্পিক লিঁওর কাছে হেরে সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। লা প্যারিসিয়ানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলাকালে একটি ‘মেসিময়’ রাত উপহার দিলেন সাতটি ব্যালন ডি’অরের মালিক। রোববার মেসির গোল এবং অ্যাসিস্টে নিসের মাঠে ২-০ গোলের জয় পায় পিএসজি। দুই গোলে অবদান রেখে জোড়া কীর্তি অর্জন করেন মেসি। ছাড়িয়ে যান চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।

অ্যালিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। পর্তুগিজ মিডফিল্ডার নুনো মেন্দেজের পাসে গোলটি করেন লিওনেল মেসি। এই গোলেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান পিএসজি তারকা। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ৮৪৬ ম্যাচ খেলে ৭০২ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

আগের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ৯৪৯ ম্যাচ খেলে ৭০১ গোল করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। এশিয়া ছেড়ে ইউরোপে না ফেরা পর্যন্ত এই রেকর্ডে মেসিকে ছাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই রনের।

নিসের বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে দ্বিতীয় গোল পায় পিএসজি। মেসির পাসে স্কোরলাইন ২-০ করেন পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। আর অ্যাসিস্ট করে আরেকটি কীর্তি অর্জন হয় মেসির। নিসের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ক্লাব ফুটবলে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। নিসের বিপক্ষে দুই গোলে ভূমিকা রেখে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলস্টোন। ক্লাব ফুটবলে মেসির গোল সংখ্যা ৭০২ এবং অ্যাসিস্ট ২৯৮টি।

নিসের বিপক্ষে ম্যাচসহ ৩০ ম্যাচে ২২ জয় ও ৫ হারে ৬৯ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের গত ৫০ বছরের ইতিহাসে ৩০ ম্যাচ পরে পয়েন্ট অর্জনে পিএসজির চেয়ে এগিয়ে শুধু মোনাকো। ২০১৬-১৭ মৌসুমে লিগ ওয়ানে প্রথম ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট অর্জন করেছিল দলটি।

২০২২ সালের ১৮ই সেপ্টেম্বরের পর ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেলো নিস। ৩০ ম্যাচে ১১ জয় ও ৭ হারে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের আটে দিদিয়ের ডাইগার্ডের দল। দুইয়ে থাকা লঁসের পয়েন্ট ৬৩। অলিম্পিক মার্শেই ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অলৌকিক ব্যাটিং রিঙ্কু সিং এর, পাঁচ ছক্কা শেষ ওভারে
পরবর্তী পোস্ট
ভিয়ারিয়ালের কাছে হেরে যে অজুহাত দিলেন রিয়াল কোচ আনচেলত্তি

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting