দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

রোজার আগেই বাজার অস্থির

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২১
মার্চ ৯, ২০২১ ০ কমেন্ট 490 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস এগিয়ে আসছে। এক শ্রেণির অতিলোভী ব্যবসায়ীর কারসাজিও শুরু হয়ে গেছে। রমজানে বেশি ব্যবহৃত হয় এমন সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করে দিয়েছে। সেই কারসাজি রোধ এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অন্যান্য বছরের মতো এবারও কিছু কিছু উদ্যোগ নিচ্ছে। তারই অংশ হিসেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরো ২৫ হাজার টন ভোজ্য তেল আমদানি করছে। সুলভ মূল্যে ডাল, ছোলা, খেজুর, চিনিসহ আরো বেশ কিছু পণ্য বিপণন করবে এই রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি। বাজারেও এসব পণ্যের কোনো অভাব নেই। তার পরও প্রায় প্রতিটি পণ্যেরই দাম একটু একটু করে বাড়ছে। কেন? বাজার বিশ্লেষকদের মতে, এখানে ভোক্তাদেরও ভূমিকা রয়েছে। পণ্যের দাম বেড়ে যাবে এমন আশঙ্কা থেকে রমজান মাস আসার আগেই অনেকে এসব পণ্যের ছোটখাটো মজুদ গড়ে তোলেন। এতে হঠাৎ করে বাজারে চাহিদা বেড়ে যায় এবং ব্যবসায়ীরা এই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দেন। বাজারে চালের দামও ক্রমাগত বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই কেজিপ্রতি দুই টাকার মতো বেড়ে গেছে। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক সুবিধাসহ চাল আমদানির সুযোগ দিয়েছিল সরকার। কমবেশি প্রায় সব দোকানে আমদানি করা চাল দেখতেও পাওয়া যায়। তার পরও চালের দাম না কমে উল্টো আরো বাড়ছে। টিসিবির হিসাবে গত বছরের এই সময়ের তুলনায় এখন চালের দাম বেশি রয়েছে ৪২ শতাংশ পর্যন্ত। ফলে দুশ্চিন্তায় পড়েছেন ভোক্তারা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন।

রোজার মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের এমন অপতৎপরতা নতুন কোনো ঘটনা নয়। বাজার বিশ্লেষকদের মতে, এর পেছনে ব্যবসায়ীদের অতি মুনাফার অনৈতিক ইচ্ছা যেমন দায়ী, তেমনি দায়ী বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগের অভাব। সরকারের উচ্চ পর্যায় থেকে প্রায় প্রতিবছরই বলা হয়, সব পণ্যেরই পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দাম বাড়ার কোনো কারণ নেই। অথচ রমজান শুরু হতে এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই বাজার ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে। বাজার নিয়ন্ত্রণের টিসিবি খোলাবাজারে কিছু পণ্য বিক্রির যে উদ্যোগ নেয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ফলে টিসিবির এই উদ্যোগ বাজারে কোনো প্রভাবই ফেলতে পারে না। অভিজ্ঞ মহল মনে করে, টিসিবির এই উদ্যোগ কার্যকর করতে হলে রমজানের এক-দুই মাস আগে থেকেই তা শুরু করা প্রয়োজন এবং তা করতে হবে আরো ব্যাপক পরিসরে। আর তা না করতে পারলে এটি একটি লোক-দেখানো উদ্যোগই থেকে যাবে। সাধারণ মানুষ বা ভোক্তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারের। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে। সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে কার্যকর নজরদারি ও আইনের প্রয়োগ বাড়াতে হবে। পবিত্র মাসে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাতের আঁধারে পরকীয়া, প্রেমিক-প্রেমিকা ধরা
পরবর্তী পোস্ট
এই মেয়ের সঙ্গেই প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting