দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

রিপাবলিকানদের অনুদান দেওয়া বন্ধ করছে মার্কিন প্রতিষ্ঠানগুলো

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 352 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে অনুদান দেওয়া বন্ধ করছে বহু মার্কিন প্রতিষ্ঠান। দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালানো এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুদান বন্ধের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় জেপি মর্গান, সিটি গ্রুপ, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোও রয়েছে।

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায়। গেট ভেঙে সিনেটের হলরুম পর্যন্ত পৌঁছে যায় তারা। শুধু তাই নয়, বেশ কয়েকজন আইনপ্রণেতার অফিসে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। যখন তারা এ ঘটনা ঘটায়, তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। হাঙ্গামার ফলে সাময়িক সময়ের জন্য অধিবেশন বন্ধ করেও রাখতে হয়। হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ বিক্ষোভকারীদের ক্যাপিটলের বাইরে বের করার পরে ফের অধিবেশন বসে। সেখানে বাইডেনের বিপক্ষে দাঁড়ান বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর। তারা ট্রাম্পকে সমর্থন করে বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ফলে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি নন তারা।

এদিকে ক্যাপিটলের ওপর হামলার ঘটনাকে ভালো চোখে দেখছেন না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। অধিকাংশেরই বক্তব্য, এই হামলা আসলে গণতন্ত্রের ওপর আঘাত। তারই প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসায়িক সংস্থার ওপর। যেসব সংস্থা রিপাবলিকান সিনেটরদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয় করে, তারা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে,  ট্রাম্পকে যে সিনেটররা সমর্থন করেছেন, তাদের আর অর্থ সাহায্য করা হবে না।

ব্লু ক্রস ব্লু শিল্ড অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা। প্রতি তিনজন মার্কিন নাগরিকের একজন এই বিমা সংস্থার গ্রাহক। বুধবারের ঘটনার পর তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, ক্যাপিটলে যা ঘটেছে, তা অ্যামেরিকার গণতন্ত্রের ওপর আঘাত। তারা মার্কিন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে অস্বীকার করেছেন। সে কারণেই তাদের আর অর্থ সাহায্য না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যত একই বয়ান দিয়েছে জে পি মর্গান। তাদেরও বক্তব্য, নির্বাচন ব্যবস্থাকে যারা মানেন না, তাদের অর্থ সাহায্য করার প্রশ্নই ওঠে না। সিটি গ্রুপও একই কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্যাপিটল ভবনে তাণ্ডব চালানোর পর ট্রাম্প সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তার সমর্থকরাও। সামগ্রিকভাবে এতে রিপাবলিকান পার্টির বড় ধরনের ক্ষতি হয়েছে। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টরাও বুধবারের ঘটনার নিন্দা করেছেন। কিন্তু তাতেও রিপাবলিকান পার্টির ভাবমূর্তি অটুট থাকেনি। মানুষ রিপাবলিকানদের সঙ্গে ক্যাপিটল হিলের তাণ্ডবকে জুড়ে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মানুষের সেই ভাবাবেগ বুঝতে পারছে বলেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাজীপুরে অগ্নিকাণ্ডে নিহত ৪, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
পরবর্তী পোস্ট
করোনার ভ্যাকসিন কারা নিতে পারবেন কারা পারবেন না

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting