দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৭
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের দৌরাত্ম বেড়ে গেছে। আজ ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সন্ধ্যার পর থেকে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও তাদের আইডি কার্ড দেখাতে হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত গেট থাকায় এমন সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা গেটের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছি।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও রেললাইনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের বিষয়ে তিনি বলেন, প্রথমে আমাদের শিক্ষার্থীরা অবরোধ করলেও পরে আর বিষয়টিতে তাদের নিয়ন্ত্রণ ছিল না। বহিরাগতরা এসে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে আন্দোলন বড় আকার ধারণ করে। এসব বিষয় খুঁটিয়ে দেখার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। তারা সব বিষয়ে খুঁটিয়ে দেখে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরইমধ্যে অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছি।

রাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে তাদের নিরাপত্তার জন্য মেস মালিক সভাপতি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বসে আলোচনা করবো। তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করে।

সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের ওপর যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের কাজের স্বাধীনতা রয়েছে। তারা যে কোনো জায়গায় ভিডিও ধারণ করতে পারেন।

এর আগে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষ চলে।

এদিকে, স্থানীয়দের ইটপাটকেল এবং পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে রাবির শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিবেদন জমা, ক্যাফে কুইন ভবন সংস্কারের পর ব্যবহারের সুপারিশ
পরবর্তী পোস্ট
নিয়ম ভেঙে নির্মাণ করা হয় সিদ্দিকবাজারের বিস্ফোরিত ভবন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting