দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির দুই নেতাকে দল থেকে বহিষ্কার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 298 ভিউস

জাতীয় ডেস্ক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু ও জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলী। এর মধ্যে এন্তাজুল হক কেন্দ্রীয় কমিটির সদস্যও। তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কারের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, কর্মীদের উসকানি বা বিভ্রান্ত করা, অন্তর্ঘাত, দলের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অপরাধে এন্তাজুল হক ও আকবর আলীকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে এন্তাজুল হকের বিষয়ে বলা হয়, গত সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডে লিপ্ত থাকা, ১৪ দলের বিষয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করা এবং গত আইনজীবী নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের বিপক্ষে এককভাবে কাজ করেন তিনি। সম্প্রতি দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি, নৈরাজ্য ও বিভেদ তৈরি করার অপচেষ্টা করেন। তিনি দলের পদ- ব্যবহার করে কর্মীদের উসকানি ও বিভ্রান্ত করছেন, যা বিশ্বাসঘাতকতার শামিল।

অন্যদিকে বিজ্ঞপ্তিতে আকবর আলীর বিষয়ে বলা হয়েছে, দলের পদ-পদবি ব্যবহার করে এলাকায় অবৈধ জমির ব্যবসা করেন। থানায় দেন দরবার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, দলীয় কার্যালয়ের নামে জমি আত্মস্বার্থের অপচেষ্টা, পার্টির কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত থেকেছেন।

বৃহস্পতিবারের যৌথ সভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক, কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক। মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে এখন থেকে দলের আর কোনো সম্পর্ক নেই।

এন্তাজুল হক বাবু বলেন, তিনি গত বছরের মে মাস থেকে দলের সঙ্গে নেই। তাই এই বহিষ্কারে কিছু যায়–আসে না। তারা যে অভিযোগগুলো এনেছে, এগুলো ঠিক নয়, মিথ্যাচার। তিনি দু-এক দিনের মধ্যে এই কথাগুলোর পাল্টা জবাব দেবেন। আকবর আলী বলেন, তিনি কেবল শুনলেন বহিষ্কারের বিষয়টি। তারা মিথ্যা অভিযোগ এনেছে। তাকে বহিষ্কারের আগে কোনো কিছুই জানানো হয়নি। তিনি বহিষ্কার নোটিশ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব বাইডেনের
পরবর্তী পোস্ট
পিএসএলে হাসান আলির স্ত্রীকে নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ ধারাভাষ্যকারের, বিতর্ক 

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting