দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৩
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা সদর

রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২৩
জানুয়ারি ৭, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলামসহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।বর্তমান সরকারকে অবৈধ সরকার উলে-খ করে তিনি বলেন, যে আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে চায়না সেই আদেশেই দুইবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব। তিনি বলেন, চুড়ান্ত আন্দোলনের আগেই সরকারের বোধদ্বয় হবে। জেলা বিএনপির আয়োজনে শনিবার সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এ্যাডভোকেট শাহানা পারভীন বকুল প্রমূখ। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আদালত, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন যন্ত্রসহ সব কিছু সরকার ধ্বংশ করে ফেলেছে। সর্বস্তরের প্রশাসন আজ সরকারের আজ্ঞাবাহি হিসেবে কাজ করে। সরকার প্রশাসনকে জনগনের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রকাঠামো সংস্কার করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তত্বাবধায়ক সরকার যদি খারাপ হয় তত্বাবধায়ক সরকারের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে কেন সাজা প্রদান করা হলো। অথচ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছে। নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করে ছাড়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আহ্ছানিয়া মিশনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন

রিলেটেড পোস্ট

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting