দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫১
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রংপুরে টিসিবির পণ্য বিতরণে ডিলারের লুকোচুরি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 496 ভিউস

জাতীয় ডেস্ক:

সুলভ মূল্যের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি নিয়ে রংপুরের মিঠাপুকুরে চলছে লুকোচুরি খেলা। বিক্রির আগে মাইকিং বা কোনো ধরনের প্রচার এবং নির্দিষ্ট জায়গা ছাড়াই বিক্রি হচ্ছে এসব পণ্য। ফলে অবিক্রীত থেকে যাচ্ছে বেশিরভাগ পণ্য। পরে সেগুলো ডিলাররা কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, টিসিবির পণ্য বিক্রি করতে ১৭ ইউনিয়নে ১৫ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ৪১ হাজার ৩৮১ জন কার্ডধারীর কাছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ছোলা, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন ডিলাররা। আগে থেকেই বিক্রির স্থান ও তারিখ মাইকিং করে প্রচার করার দায়িত্ব তাদের। কিন্তু ডিলাররা তা না করে হঠাৎ করে পণ্য বিক্রি করায় সময় ও স্থান জানতে পারছেন না কার্ডধারীরা।

উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নে টিসিবির পণ্য নির্দিষ্ট স্থান বৈরাগীগঞ্জ বাজারে বিতরণ না করে এক ডিলারের বিরুদ্ধে নিজের বাড়ির গোডাউনে রেখে বিতরণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পায়রাবন্দের শাপলা ভ‍্যারাইটিজ ডিলারের মালিক শাপলা নিজের বাড়িতে গোডাউন খুলে টিসিবির পণ্য বিতরণ করছেন। অথচ এ পণ্যগুলো নির্দিষ্ট স্থান বৈরাগীগঞ্জ বাজারে বিতরণের নির্দেশনা দেয়া আছে। ফলে ভোক্তারা অনেক টাকা খরচ করে ইউনিয়ন পরিষদ পার হয়ে ডিলারের বাড়ি গিয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছে।

পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর গ্রামের কার্ডধারী আশরাফুল ইসলাম বলেন, ‘এতদূর এসে ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাইনি। অথচ নির্দিষ্ট স্থানে বিক্রি করলে হয়তো এত কষ্ট পেত হতো না। একই পরিবারের আট-দশজন মিলে কার্ড দিয়ে পণ্য নিচ্ছে আর আমরা একটি কার্ড দিয়ে পণ্য পাই না।’

টিসিবির পণ্য নিজের বাড়ির গোডাউনে রেখে বিতরণের কথা স্বীকার করে শাপলা এন্টারপ্রাইজের ডিলার শাপলা বলেন, ‘ইউনিয়ন পরিষদের সামনে ও বৈরগীগঞ্জ বাজারে জায়গা না থাকায় আমার বাড়ির পাশের গোডাউনে রেখে এসব পণ্য বিতরণ করছি।’

‘এ বিষয় চেয়ারম্যানকে নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন।’ এই কথা বলে তিনি রাগ দেখিয়ে ফোন কেটে দেন।

পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবার রহমানের কাছে জানতে চাইলে তিনি মোবাইলে বলেন, ‘ওই ডিলার কারও কোনো কথা শুনেন না। তিনি কোনো মেম্বার ও চেয়ারম্যানকে মূল্যায়ন করে না। নিজের খেয়াল-খুশি মতো টিসিবির পণ্য বিতরণ করে। বেশি কিছু বললে অন্য ইউনিয়নে এসব পণ্য বিতরণের হুমকি দেন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা বিবেচনার বিষয়: শাজাহান খান
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে চেয়ারম্যানের নিকট চাঁদা দাবির ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ ১৯ জনের নামে মামলা, আটক ২

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting