দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৭
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

যৌতুকের বলি বিচারপতির ভাতিজি, স্বামী গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌতুকের টাকা না দেওয়ায় ফাতেমা নাসরিন (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী বিসিএস ক্যাডার মির্জা সাখাওয়াত হোসেনকে (৪৯) করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ফাতেমা নাসরিনের এইচএসসি পড়ুয়া এক মেয়ে রয়েছে। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি বলে জানা গেছে।

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত ১টার দিকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (১৮ মার্চ) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ফাতেমার বড় বোন আরজিনা বেগম ও থানা পুলিশ।

আরজিনা বেগম বলেন, বিয়ের পর থেকে সাখাওয়াত বিভিন্ন সময় ফাতেমার কাছে যৌতুক দাবি করে আসছিল। আমাদের ঠাকুরগাঁওয়ে অবস্থিত পৈতৃক বাড়ি বিক্রি করে এক কোটি টাকা এনে দেওয়ার জন্য আমার ছোট বোনকে প্রায়ই চাপ দিতো সে। কিন্তু বাড়িটিতে আরও অংশীদার থাকায় বিক্রি করা যাবে না বলে জানালে ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে সাখাওয়াত। সন্তান ও সংসারের কথা চিন্তা করে মুখ বুজে সব সহ্য করে আসছিল ফাতেমা।

তিনি আরও বলেন, দিন দিন সাখাওয়াতের নির্যাতন বেড়ে যাওয়া সহ্য না করতে পেরে গত জানুয়ারিতে পঞ্চগড় সদর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন ফাতেমা। ওই মামলায় সাখাওয়াত গ্রেফতারও হয়েছিল। পরে ঠিকভাবে সংসার করবে মর্মে জামিনে বেরিয়ে যৌতুকের টাকার জন্য ফের ফাতেমাকে চাপ দিতে থাকেন।

সর্বশেষ নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, গত ৮ মার্চ যৌতুকের টাকার জন্য সাখাওয়াত তার মোহাম্মদপুরের বাসায় ফাতেমাকে চাপ দিতে থাকেন। এতে প্রতিবাদ করলে সাখাওয়াত ধারালো বঁটি দিয়ে হত্যাচেষ্টা করে এবং মসলা বাটার কাঠের বাটলা দিয়ে ফাতেমার মাথা থেঁতলে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাৎক্ষণিকভাবে ফাতেমাকে উদ্ধার করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার রাতে ফাতেমা নামে এক নারী চিকিৎসাধীন মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। ফাতেমার স্বামীকে এরই মধ্যে গ্রেফতার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয়: দীপু মনি
পরবর্তী পোস্ট
আরাভ খানকে দেশে ফেরানোর সব চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting