দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৫
কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...
দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...
জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...
শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কলারোয়ায় এবার ৪৬ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা: ঝুঁকি নেই
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

যৌতুকের দাবিতে কুলিয়ায় গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২৩
ডিসেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 340 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা: কুলিয়া ইউনিয়নে পুষ্পকাটিতে যৌতুকের দাবিতে আরিফা খাতুন (২৮) নামের এক গৃহবধুকে মারপিটসহ শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধু আরিফা খাতুন সদর উপজেলার আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আব্দুল আলিমের মেয়ে। রোববার (৩ ডিসেম্বর) স্বামী আব্দুল হালিম, শ্বশুর আব্দুর রকিব সরদার ও শাশুড়ি হালিমা খাতুনের বিরুদ্ধে তিনি দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভিকটিম গৃহবধুর বাবা আব্দুল আলিম জানান, ২০১৪ সালে পারিবারিকভাবে পুষ্পকাটির ইউপি সদস্য গোলাম রব্বানীর সহোদর ভাই আব্দুর রকিব সরদারের ছেলে আব্দুল হালিমের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে জামাতা আব্দুল হালিম, শশুর আব্দুর রকিব সরদার ও শাশুড়ী হালিমা খাতুন যৌতুকের দাবিতে তার মেয়ে আরিফার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে ইতোপূর্বে তিনি জামাতাকে নগদ দু’লক্ষ টাকাসহ যৌতুক হিসাবে নানা উপঢৌকন দিতে বাধ্য হয়েছেন। তবুও তার মেয়ের ওপর নির্যাতন বন্ধ করেনি জামাতাসহ শ্বশুর বাড়ির লোকজন। সম্প্রতি তারা আবারও আরিফা খাতুন ও তার পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তাতে আরিফার পরিবার অস্বীকৃতি জানালে ২২ নভেম্বর রাতে আরিফা খাতুনকে বেধড়ক মারপিট করে তারা। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে আরিফার বাবা আব্দুল আলিম তাদের বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মেয়ে আরিফার জামাতাসহ শ্বশুর ও শ্বাশুড়ির শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ভিকটিম গৃহবধুর দায়েরকৃত অভিযোগটি পুলিশ তদন্ত করছে। তদন্ত পরবর্তী নারী ও শিশু নির্যাতন দমন আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পরবর্তী পোস্ট
বহু প্রতারণার হোতা ‘রানটেক কম্পিউটার’ ধরা খেলো মাইলেজ টেম্পারিংয়ে

রিলেটেড পোস্ট

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

অক্টোবর ৬, ২০২৬

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting