দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

যে রেকর্ডে নাম আছে শুধু সাকিবের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ক্রিকেটের রেকর্ড বইকে উলটপালট করে দিয়েছেন সাকিব। সংক্ষিপ্ত সংস্করণে টিম সাউদিকে সরিয়ে আবারো সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন টাইগার ক্যাপ্টেন। পাশাপাশি, আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মাঝে এক টি-টোয়েন্টিতে ৩৫ এর বেশি রান এবং ৫ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। এ নিয়ে দুই বার এই কীর্তি গড়লেন বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডার।

একটি পণ্যের শুভেচ্ছাদূত হতে গিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি অবসর নিয়ে নিলে সংবাদমাধ্যমের বিপদ। তাহলে যে তারা নিউজ পাবে না।’ কথাটা মজার ছলে বলা হলেও এটাই বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বাস্তবতা। সাকিব মাঠে খেললে হন হেডলাইন আর খেলা না থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

একদিন আগে বিশ্রামে না থেকে হোটেল থেকে বেরিয়ে চট্টগ্রামের রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ানো ক্রিকেটার পরদিন মাঠে নেমে হন নায়ক। ব্যাট হাতে না পারলে বল হাতে, সেখানেও ভাগ্য পক্ষে না আসলে অধিনায়কত্বের ক্ষুরধার কোন সিদ্ধান্তে তিনি কুপোকাত করেন প্রতিপক্ষকে। এ কারণেই তিনি বলতে পারেন, যে পারে সে সব পারে। আসলেই সব পারেন আমাদের সুপারম্যান সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন সাকিব। সেটার শুরু ব্যাট হাতে। যখন নেমেছিলেন দল তখন রীতিমতো উড়ছে। অলরাউন্ডারও তাই চেষ্টা করেছেন সে গতিটাকে দ্বিগুণ করতে। যতটা চেয়েছেন, ততটা হয়তো পারেন নি কিন্তু যা করেছেন তা-ই যথেষ্ট ছিল আইরিশ বধে। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান। তিন চারের সঙ্গে ছিলো ২ ছক্কা। স্ট্রাইক রেট ১৫৮।

তবে ব্যাট হাতে করা পারফরম্যান্সকে ম্লান করে দেন সাকিব নিজেই। বল হাতে তার রূদ্র মুর্তির সামনে ছারখার হয়ে যায় সফরকারী দলের ব্যাটাররা। করেছেন ৪ ওভার। আর তাতেই পকেটে ঢুকিয়েছেন পাঁচটি উইকেট। রান গুণেছেন মাত্র ২২। ডট দিয়েছেন ১৩টা।

তবে শেষ ওভারের শেষ বলটায় বাউন্ডারি না হজম করলে একটা রেকর্ডে নাম লেখাতে পারতেন সাকিব। যদিও, সেটা তার একান্ত ব্যক্তিগত অর্জন। সেরা বোলিং ফিগারের। তবে এরপরও হয়তো আক্ষেপ থাকবে না সাকিবের। কারণ, এই ৫ উইকেট যে তাকে আবারো উঠিয়ে দিয়েছে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে। টিম সাউদিকে সরিয়ে নিজের জায়গাটা পুনরুদ্ধার করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।

একই সঙ্গে ক্রিকেটের একটা বিরল রেকর্ডে নিজের নাম দ্বিতীয়বার লেখালেন সাকিব। এক টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ এর বেশি রান এবং ৫ উইকেট যখন এই ধরাধামে কোন ক্রিকেটার একবারও পায়নি। অথচ সেটা দ্বিতীয়বার করে দেখালেন বাংলাদেশের সুপারম্যান। এর আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক আটক
পরবর্তী পোস্ট
সত্যিই কী বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে পাকিস্তান?

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting