দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

যে যুক্তিতে বেলারুশে পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ার ঘোষণা পুতিনের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বেলারুশে পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ার কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সিদ্ধান্তে প্রবল প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলো। তবে সিদ্ধান্তে অনড় পুতিন বলেছেন, আগামী সপ্তাহ থেকে রুশ সেনা বাহিনীকে ওই অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেবে রাশিয়া। ১ জুলাইয়ের মধ্যেই বেলারুশের মাটিতে নতুন পরমাণু অস্ত্রাগার তৈরির কাজ শেষ হয়ে যাবে।

পুতিনের এই সিদ্ধান্তে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা করছেন অনেকে। রুশ প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, বেলারুশের মাটিতে পরমাণু অস্ত্র মজুত করা হলেও তার নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই। তার দাবি, এর ফলে কোনওভাবেই তা ‘আন্তর্জাতিক পরমাণু অস্ত্র সংবরণ’ নীতি লঙ্ঘন করবে না। ন্যাটোর সদস্য দেশ আমেরিকা এতদিন ইউরোপের বিভিন্ন দেশে ঘাঁটি গড়ে পরমাণু অস্ত্র মজুত করেছে। বেলারুশে পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ার এই সিদ্ধান্তের পিছনে সেই যুক্তিকেই খাড়া করেছেন পুতিন।

তবে পুতিনের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপ থেকে নিজেদের অস্ত্র ভাণ্ডার কোনওভাবে সরানো হবে না বলেই জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দফতর। তারা বলেছে, “আমরা ন্যাটোর সদস্য। ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গেই যুক্ত থাকব।”

বেলারুশের সীমান্ত বরাবর ইউক্রেন ছাড়াও রয়েছে পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়ার মতো নেটোভুক্ত দেশগুলো। ফলে পুতিনের এই সিদ্ধান্ত শুধু ইউক্রেন নয়, ন্যাটোভুক্ত দেশ-সহ গোটা ইউরোপের পক্ষেও উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

নব্বইয়ের দশকের পরে এই প্রথম দেশের বাইরে পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করতে চাইছে রাশিয়া। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় রাশিয়া, ইউক্রেন, বেলারুশ-সহ বেশ কয়েকটি দেশ। ১৯৯৬ সালের মধ্যে অন্য দেশ থেকে সেনা ও সমরাস্ত্রের ঘাঁটি পুরোপুরি নিজেদের সীমানায় সরিয়ে আনে মস্কো। সূত্র: রয়টার্স

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধভাবে ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল বাংলাদেশে : প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
অনন্য সম্মান, মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting