দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৭
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

অনন্য সম্মান, মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আগে নাম ছিল ‘কাসা দে এসেইসা।’ এখন নাম, ‘লিওনেল আন্দ্রেস মেসি।’ বুয়েন্স এইরেসে আর্জেন্টিনা দলের অনুশীলন ক্ষেত্র এখন থেকে স্রেফ এই নামেই পরিচিত হবে। খেলোয়াড়ী জীবনেই এমন কিছু পাওয়া যে কারও জন্যই বড় সম্মান বটে। ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর নায়ককে এই সম্মান দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া শনিবার টুইটারে ফলক উন্মোচনের ছবি পোস্ট করে জানান নতুন নামকরণের বিস্তারিত। তিনি বলেন, আমাদের কাসা দে এসেইসায় আজ ঐতিহাসিক এক দিন, বিশ্বের সেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে আজকে থেকে যেটির নাম ‘লিওনেল আন্দ্রেস মেসি।’ আমাদের সঙ্গে থাকার জন্য সব কোচ, ফুটবলার ও এএফএর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।

আর্জেন্টিনার বর্তমান দল তো বটেই, সাবেক অনেক ফুটবলারদের বেশ কজন উপস্থিত ছিলেন এই আয়োজনে। স্বাগত জানিয়ে তাপিয়া বলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের আঙিনায় সবাইকে স্বাগত।

নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এই সম্মান ও ভালোবাসার ছোঁয়ায় উষ্ণ মেসির হৃদয়ও। তিনি জানান, খুবই ভালো লাগছে আমার। এই সম্মাননা সত্যিই খুব, খুবই স্পেশাল। এখন থেকে এটির নাম লিওনেল আন্দ্রেস মেসি হবে জানতে পারাটা দারুণ কিছু।

মেসির অর্জনে ভরা গৌরবময় ক্যারিয়ারে কেবল বিশ্বকাপ না জেতারই আক্ষেপ ছিল কয়েক মাস আগ পর্যন্ত। গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতে নিজের অপূর্ণতা ঘোচানোর পাশাপাশি তিনি অবসান ঘটিয়েছেন দেশের দীর্ঘ প্রতীক্ষার। অসাধারণ পারফরম্যান্সে দলের বিশ্বজয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি সামনে থেকে।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক গোল করে তার ক্যারিয়ার গোল সংখ্যা স্পর্শ করেছে ৮০০। আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও। এরপর তিনি ফিরবেন ফ্রান্সে তার ক্লাব পিএসজিতে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে যুক্তিতে বেলারুশে পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ার ঘোষণা পুতিনের
পরবর্তী পোস্ট
পুতিনের যে সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ বলল ন্যাটো

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting