দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

যেভাবে তৈরি হচ্ছেন সাকিব

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১০, ২০২০
সেপ্টেম্বর ১০, ২০২০ ০ কমেন্ট 544 ভিউস

স্পোর্টস ডেস্ক: আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে নিজের প্রাক্তন পীঠস্থান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। তবে প্রশ্ন হলো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ছেড়ে অনেকটা বিকেএসপির মাঠেই কেন নিভৃতে অনুশীলন সারছেন সাকিব?

এর কারণ মূলত মিডিয়া থেকে দূরে থাকতেই বিকেএসপিকে বেঁছে নিয়েছেন সাকিব। মিরপুরের মাঠে অনুশীলন করলে প্রতিনিয়তই টিভি ক্যামেরার মুখোমুখি হতে হতো তাঁকে। সেটিই হয়তো চাননি সাকিব। তার উপর এই মুহূর্তে তিনি মিডিয়ার সামনে আসলে অস্বস্তিতে পড়তে পারে ক্রিকেট বোর্ডও। নিষেধাজ্ঞায় থাকা কোন খেলোয়াড় সম্পর্কে গণমাধ্যমে বেশি তোলপাড় করলে বিপদে পড়তে পারে বোর্ড-সাকিব উওভয় পক্ষ। তাই শিক্ষাজীবনের ছয়-সাত বছর কেটেছে যে বিকেএসপিতে, সেখানেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রস্তুতি সারছেন দেশসেরা এই ক্রিকেটার।

তবে যতই গোপনীয়তা থাকুক না কেন, সাকিব ভক্তদের কি আর কৌতূহল কমে তাতে? কিভাবে সময় কাটাচ্ছেন সাকিব তা নিয়ে নানান সব প্রশ্নের উঁকিঝুঁকি দিচ্ছে। বিকেএসপিতে সাকিবের ফিরে আসার ছক এঁকেছেন তাঁর দুই গুরু নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিন। পর্দার পেছনে কুশীলব আছেন আরও দুইজন। একজন সাকিবের ফিটনেস নিয়ে কাজ করা দেশের সাবেক দ্রুততম মানব ও বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফী। আর অন্যজন হচ্ছেন বিকেএসপির তরুণ বক্সিং কোচ আরিফুল করিম। হাতের শক্তি বাড়ানো ও ক্ষিপ্রতা ফিরে পেতেই সাকিবের কোচিং স্টাফে তাঁর অন্তর্ভুক্তি। সঙ্গে সার্বক্ষণিক থাকছেন একজন ফিজিও-ও।

প্রতিদিন সকালে তিনি অ্যাথলেটিকস ট্র্যাকে কিছু অনুশীলন করেন, দৌড়ান। গতকাল তো দুপুরের দিকে অনেক দূর থেকে দেখেও বোঝা গেল, ইনডোরে চলছে ব্যাটিং-বোলিং অনুশীলন। অনেকটা সময় সঙ্গে ছিলেন কোচ সালাউদ্দিন। বিকেএসপিতে এসে কালই নাকি প্রথম ব্যাট হাতে নিয়েছেন সাকিব। বিকেল গড়াতেই ১ নম্বর মাঠে দেখা গেল ঘাস কাটার মেশিন। ঘাস কাটা শেষ হলে দু-এক দিনের মধ্যে মাঠেই অনুশীলন শুরু হবে। এক মাঠকর্মীর কাছ থেকে জানা যায়, সাকিব হয়তো আজই মাঝ উইকেটে অনুশীলন শুরু করে দেবেন। এভাবেই ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হতে থাকা সাকিব শ্রীলঙ্কায় উড়াল দেবেন ভিন্ন পথে, ভিন্ন বিমানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় তালায় মেধাবী ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী পোস্ট
আইপিএলের জন্য দুবাই গেলেন গাঙ্গুলি

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting