দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

যেখানে প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 407 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটির উপর দিয়ে চলতি মার্চ মাসে প্রায় প্রতিদিনই রাশিয়ার যুদ্ধবিমান উড়ছে বলে দাবি করেছেন আমেরিকার সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ।

এনবিসি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো সীমান্তবর্তী আল-তানফ সামরিক ঘাঁটির উপর দিয়ে চলতি মাসে ২৫ বারের বেশি উড়েছে। এর আগে ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি মাসে রাশিয়ার বিমান এভাবে মার্কিন সামরিক ঘাঁটির উপর দিয়ে ওড়াউড়ি করেনি।

মার্কিন সেনা কমান্ডার অ্যালেক্সাস বলেন, “রাশিয়ার এই তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। রাশিয়ার সেনারা প্রতিদিন আমাদের সামরিক ইউনিটের মাথার উপর দিয়ে সরাসরি বিমান পরিচালনা করছে। এই পরিস্থিতি অস্বস্তিকর।”

মার্কিন সেনা কমান্ডার জানান, রাশিয়ার যেসব বিমান আমেরিকার ঘাঁটির উপর দিয়ে উড়ে যায় তার মধ্যে এসইউ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। কিছু কিছু বিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করে, আবার কিছু কিছু বিমান আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সাথে রাখে।

জেনারেল গ্রিনকেউইচ বলেন, তিনি মনে করেন না যে, সিরিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মার্কিন সেনাদের উপর হামলা চালাবে তবে ভুল হিসাব-নিকাশের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। কৃষ্ণ সাগরে আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার পর এই ঝুঁকি আরও বেশি বড় হয়ে দেখা দিয়েছে বলে মনে করেন মার্কিন ওই সেনা কমান্ডার।

রাশিয়ার এ ধরনের আগ্রাসীভাবে বিমান পরিচালনার বিরুদ্ধে মার্কিন সেনা কমান্ড টেলিফোনের মাধ্যমে রুশ বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে। তবে রাশিয়ার সামরিক বাহিনীর আচরণে তেমন কোনও পরিবর্তন আসেনি বলে উল্লেখ করেন জেনারেল গ্রিনকেউইচ। রুশ সামরিক বাহিনী বলছে, সিরিয়ার যেসব জায়গায় আমেরিকার সেনারা ঘাঁটি গেড়ে রয়েছে সেসব জায়গায় মার্কিন সামরিক বাহিনীর সার্বভৌমত্বকে স্বীকার করে না রাশিয়া। সূত্র: সিএনএন, ডেইলি মেইল, নিউজ আরব

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাঝ আকাশেই অসুস্থ পাইলট, যেভাবে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল
পরবর্তী পোস্ট
নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting