দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৯
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোক চাঁদাবাজী করলে ব্যবস্থা : ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০১৯
ডিসেম্বর ২৭, ২০১৯ ০ কমেন্ট 584 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: যতবড় নেতা হোক বা জনপ্রতিনিধি হোক সরকারি ঘর দেওয়ার নাম করে যমুনা পাড়ে বসবাসকারি ভূমিহীনদের নিকট হতে অর্থ আদায়ের নামে চাঁদাবাজি করলে তাদেরকে ছাড়া হবে না। সরকার কোন আশ্রায়হীন বা ভূমিহীন, অসহায় মানুষের নিকট হতে ঘরের বিনিময় টাকা গ্রহন করে না। এমন কাজে যাদেরকে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের খুঁজে পাওয়ার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং থানার অফিসার্স ইনচার্জকে নিদের্শ দেন। তিনি বলেন যমুনা নদী খনন বা ভূমিহীনদের উচ্ছেদ এর ব্যাপারে কোন তথ্য আমার জানা নাই। যদি যমুনা খাল খনন হয় তবে আশ্রায়হীন ভূমিহীনদের প্রথমে পুনঃবাসন করে তার পর তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন ভূমিহীনের নিকট কেহ অর্থ বা চাঁদা দাবি করে তা হলে বিষয়টি প্রথমে উপজেলা প্রশাসনকে জানাতে হবে। শুক্রবার বেলা ১০ টার সময় কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের নতুনহাটে ভূমিহীন রহিমা খাতুনকে মার-পিটের ঘটনাস্থল পরিদর্শনের সময় সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট সিফাতউল্লাহ, থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ। পরিদর্শনকালে চর-যমুনা পাড়ের শত শত ভূমিহীন পুরুষ ও শিশুদের উদ্দেশ্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন ঘর নির্মাণের জন্য কাউকে টাকা, আইডি কার্ড বা ছবি দিবেন না। যদি কোন ব্যাক্তি ঘর নির্মাণের অর্থ বা চাঁদা দাবি করে সাথে সাথে আমার অফিসে যেয়ে জানাবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে আমার প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব। এসময় ভূমিহীন মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন, মুনছুর আলী, রফিকুল ইসলাম সহ শতাধিক নারী-পুরুষ উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বলেন ঘর দেওয়ার নাম করে উপজেলা চেয়ারম্যান ও তার সন্ত্রাসি বাহীনির সদস্য আরিফুল ইসলাম আটুল, রায়হান এসে প্রতিনিয়ত ঘরের জন্য ছবি আইডি কার্ড সহ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে রহিমা খাতুন বুধবার বিকালে প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যান নিজে এবং তার ক্যাডার বাহিনী ভূমিহীন রহিমাকে বেধড়ক পিটিয়ে জখম করে। উক্ত ঘটনায় বাঁচতে এখন মুসা এবং মোস্তফা নিজেদের ব্লেড দিয়ে কেঁটে হাসাপাতালে ভর্তি হয়ে উল্টো ভূমিহীন নামে চাঁদাবাজীর অভিযোগ করেছে। এ প্রসঙ্গে থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন ভূমিহীনদের উদ্দেশ্য বলেন দু’পক্ষের দুটি অভিযোগ আমার নিকট এসেছে। আমি এলকার শান্তি শৃঙ্খলার রক্ষার্থে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার আগে ভূমিহীনদের শান্ত থাকার আহবান জানান। তিনি আরো বলেন জমি বা ঘর দেওয়ার নামে কাউকে টাকা দিবেন না। কেউ টাকা চাহিলে বিষয়টি সাথে সাথে আমাকে জানাবেন। এ রিপোর্ট পযর্ন্ত অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের অফিসে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভূমিহীনদের মধ্যে বৈঠক চলছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মোটরসাইকেল না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা
পরবর্তী পোস্ট
তালায় এলজিইডি’র অফিস সহায়ক হাফিজুর গ্রেফতার

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting