দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৪
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মোস্তাফিজের দুর্ভাগা আইপিএল ‘অভিষেক’

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২১
এপ্রিল ১২, ২০২১ ০ কমেন্ট 473 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ১০৭৭ দিন পর আইপিএলের ২২ গজে নামলেন মোস্তাফিজুর রহমান। সবশেষ মোস্তাফিজ আইপিএলে নেমেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৮ সালের ২০শে মে, দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজের আইপিএল ‘অভিষেক’ হয়েছে দুর্ভাগ্য সঙ্গী করে। একবার উইকেট বঞ্চিত হয়েছেন রিভিউ না নেয়ায়। আরেকবার ফিল্ডারের ব্যর্থতায়।

আইপিএলে মোস্তফিজ একাদশে থাকবেন কি না তা নিয়ে সংশয় ছিলই। প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টাইগার পেসার মাঠে নেমেছেন দলের প্রথম ম্যাচেই। ইংলিশ গতি তারকা জফরা আর্চার ইনজুরি থেকে সেরে না ওঠায় ভাগ্য খুলে যায় মোস্তাফিজের। সোমবার টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব কিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজ।
দ্বিতীয় বলে মায়াঙ্ক আগারওয়াল বলের লাইন মিস করেন। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন রিভিউ নেয়ার জন্য মোস্তাফিজের মতের অপেক্ষায় ছিলেন। ইশারায় মোস্তাফিজ জানালেন, বলটা স্ট্যাম্প মিস করবে। খানিক পরেই টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে নিশ্চিত উইকেট পেতেন। ব্যক্তিগত প্রথম ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে দিয়েছেন ৮ রান।

পাওয়ার প্লেতে প্রথম ২ ওভার করার পর মোস্তাফিজ আক্রমণে ফেরেন পাঞ্জাব ইনিংসের ১৪তম ওভারে। লোকেশ রাহুল ও দীপক হুদার জমে যাওয়া জুটি ভেঙেই ফেলেছিলেন মোস্তাফিজ। ওভারের প্রথম বলেই লং অফে ক্যাচ তোলেন দীপক। বেন স্টোকস নাকি জস বাটলার কে ক্যাচ ধরবেন। এমন দ্বিধায় বাটলার চেষ্টা চালান বল তালুবন্দি করতে। এক্সট্রা কাভার থেকে দৌড়ে এসে বল হাতে রাখতে পারেননি বাটলার। ৪০ রানে জীবন পাওয়া দীপক ফিরেছেন ২৮ বলে ৬৪ রানে। তৃতীয় ওভারে ১১ রান দিয়েছেন মোস্তাফিজ। ব্যক্তিগত কোটার শেষ ওভারে ছিলেন আরো খরুচে। ওয়াইড আর নো-বলের সঙ্গে দুই বাউন্ডারিতে দেন ১৫ রান। ৪ ওভারে ৪৫ রানে উইকেটশূন্য থাকেন এই বাঁহাতি পেসার। রাজস্থানের বোলার-ফিল্ডারের ব্যর্থতার দিনে রানের পাহাড় গড়েছে পাঞ্জাব কিংস। অধিনায়ক লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২১ রান করে পাঞ্জাব। ৫ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৫০ বলে ৯১ রান করেন রাহুল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাউন্টার টেরোরিজমের দায়িত্ব পেলেন আসাদুজ্জামান
পরবর্তী পোস্ট
তালায় করোনা মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting