দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৬
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাবেক সভাপতিকে অমানুষিক নির্যাতন চালিয়েছে ডিবি পুলিশের উপ-পরিদর্শক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৮, ২০২০
ডিসেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 489 ভিউস

জহুরুল কবীর: সাতক্ষীরা শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে বচসার এক পর্যায়ে জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও এক ব্যবসায়িকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফারুখ হোসেন ও তার তিন সহযোগী পুলিশ কর্মকর্তা সোমবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শহরের টাউন বাজার তিন রাস্তার মোড় ও কাটিয়া পুলিশ ফাঁড়িতে আটক রেখে এ নির্যাতন চালায়। টাউন বাজারের নোমান ফাস্ট ফুডের মালিক বাচ্চু হোসেন জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি তার দোকান খোলার সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন তার দোকানের একাংশ জুড়ে মোটর সাইকেল রাখেন। দোকান খোলার সমস্যা হবে বলে আপত্তি করলেও সাদা পোশাকে ওই পুলিশ কর্মকর্তা সস্ত্রীক পাশের সিঁড়ি দিয়ে উপরে উজ্জল বস্ত্রালয়ে চলে যান। এ সময় তিনি উপরে যেয়ে ওই পুলিশ কর্মকর্তাকে আবারো মোটর সাইকেলটি সরানোর কথা বললে ওই পুলিশ দম্পতি রেগে যেয়ে তাকে মারতে আসেন। এ সময় তিনি তার দোকান মালিক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর ভাই লিটনকে মোবাইল ফোনে জানিয়ে নীচে চলে আসেন। উজ্জল বস্ত্রালয়ের কর্মচারি সালাউদ্দিন জানান, দোকান মালিক শেখ সাদেক হোসেন উজ্জল ওই পুলিশ কর্মকর্তার মোটর সাইকেলটি সরানোর জন্য অনুরোধ করেন।তার কাছে চাবি চান। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা উজ্জলকে লাথি মেরে মেঝেতে ফেলে দেন। নিরুপায় হয়ে তিনি ওই পুলিশ কর্মকর্তার পায়ে ধরে ক্ষমা চান। এ সময় চলে আসেন উপজেলা চেয়ারম্যানের ভাই লিটন। ঘটনা জানতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী। কথা কাটাকাটির একপর্যায়ে লিট্ন চলে যাওয়ার পর সেখানে চলে আসেন জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুলফিকার হোসেন উজ্জল। বস্ত্র ব্যবসায়ি উজ্জলকে মারপিট করার প্রতিবাদ করায় ওই পুলিশ কর্মকর্তা তাকেও মারতে যান। অবেশেষে যুবলীগ নেতা উজ্জল, ব্যবসায়ি উজ্জল ও পুলিশ দম্পতি নীচে নেমে আসার পর কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্য মোস্তাক আলী ঘটনাস্থলে চলে আসেন। পুলিশের গায়ে হাত দিয়েছে এত বড় সাহস কার বলতে ওই পুলিশ সদস্যরা গাড়ি থেকে লাঠি বের করে ব্যবসায়ি উজ্জল ও যুবলীগ নেতা উজ্জলকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন। এ সময় কিল, চড় ও লাথি মারেন ওই পুলিশ কর্মকর্তা। ক্রমশঃ লোক সমাগম হতে থাকায় দু’ উজ্জলকে মারতে মারতে টেনে হেঁচড়ে কাটিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তাদের আটক রেখে দ্বিতীয় দফায় বেধড়ক পেটানো হয়। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয়রা ফাঁড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে। ঢুকতে না পেরে তারা ফাঁড়ি ঘেরাও করে। সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবলীগ নেতা উজ্জলকে ছাড়া হলেও আটক রাখা হয় ব্যবসায়ি উজ্জলকে। প্রায় এক ঘণ্টা পর তার মা’সহ স্বজনরা যেয়ে ব্যবসায়ি উজ্জলকে ছাড়িয়ে আনেন ।পরে পুলিশের নির্দেশনা অনুযায়ি সিবি হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ তাদের দোকনের সিসি ক্যামেরায় বিশেষ অংশ খুলে নিয়ে চলে যায়। কাটিয়া মাষ্টারপাড়ার মোস্তাফিজুর রহমান ও তার ভাই আমিনুর রহমান বলেন, তার ভাই যুবলীগ নেতা জুলফিকার হোসেন উজ্জলকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা সেখানে দেখতে যান। তাড়াতাড়ি করে সদর হাসপাতাল থেকে উজ্জলের ছাড়পত্র নিয়ে নেয়। তারা তাকে উন্নত চিকিৎসার কথা বলে সিবি হাসপাতালে নিয়ে যেতে চাইলে তারা আপত্তি করেন। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে পুলিশ রাজী হয়। একপর্যায়ে জেলা পুলিশের একটি মাইক্রোবাসে করে উজ্জলকে তুলে জোর করে সিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করার সময় মেডিকেল সার্টিফিকেট বা চিকিৎসা পত্র নিতে পারেব না বলে সিবি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দু’ ভাইয়ের কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। ভর্তির পরপরই পুলিশ কর্মকর্তারা দোষী উপ-পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও যাবতীয় চিকিৎসা খরচ বহন করার কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে বলেন। এ সময় ব্যবসায়ি উজ্জলকেও চিকিৎসার জন্য সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ডান হাতে রক্তাক্ত জখম ব্যবসায়ি উজ্জলকেও বিষয়টি নিয়ে আরে বেশিদ‚র না যাওয়ার জন্য বলেন পুলিশ । যুবলীগ নেতা জুলফিকার হোসেন উজ্জল বলেন, তাদের উপর পুলিশ যে অমানুষিক নির্যাতন করেছে তা মেনে নেওয়া যায় না। তিনি জেলা যুবলীগের শীর্ষপর্যায়ে থেকে যেভাবে নির্যাতিত হলেন সাধারণ মানুষের ক্ষেত্রে কি ঘটে তা জানতে কারো বাকী নেই। বিষয়টি নিয়ে দলীয় প্লাটফর্মে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শেখ সাদিক হোসেন উজ্জল বলেন, পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তাতে ব্যবসা করার মানসিকতাটাই হারিয়ে গেছে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মিজানুর রহমান বলেন, এ ধরণের ঘটনা তাদের কাজ করার ক্ষেত্রেও জনগনের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী জানান, বিষয়টি দ‚ঃখজনক। ভুল বোঝাবুঝির কারণে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি উভয়পক্ষ আলোচনা সাপেক্ষে মীমাংসা হয়ে গেছে। তবে দোষী পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয় বিভাগীয় ব্যবস্থা নেবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৬ জন (ভিডিও)
পরবর্তী পোস্ট
জেলাব্যাপী বেগম রোকেয়া দিবস পালন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting