দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেয়র আইভীকে অবরুদ্ধের চেষ্টা, ফটক-গাড়িতে ছুড়লো ময়লা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২৩
মার্চ ১৪, ২০২৩ ০ কমেন্ট 322 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে ৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের মধ্যে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচ্ছন্নকর্মীরা। একই সাথে নাসিকের প্রধান ফটক থেকে ভেতরে ও নাসিকের ব্যবহৃত গাড়িগুলোতে ময়লা ফেলে প্রতিবাদ করেছে তারা।

এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন মেয়র আইভী। এ সময় তিনি বের হয়ে এসে তাদের বুঝানোর চেষ্টা করেন। তবে পরিচ্ছন্নকর্মীরা এ সময় তার সামনেই হইচই শুরু করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নাসিকে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই ৬ দফা দাবি আদায়ে নাসিকের সামনে অবস্থান নেন তারা। এ সময় নানা স্লোগান দিয়ে নাসিকের গেট অবরুদ্ধ করার চেষ্টা করেন তারা। পরে দাবি আদায়ের লক্ষ্যে একদল পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা নাসিকের বিভিন্ন গাড়িতে ছুড়ে মারে এবং নাসিকের ফটক থেকে ভেতর পর্যন্ত পথে ফেলে রাখে।

এ সময় মেয়র আইভী বের হয়ে বলেন, এখানে সবার বেতন ৩ মাস আগে থেকে বেড়ে আছে। তবে আমরা কারো টাকা দিতে পারি নাই কারণ টাকা নাই। ৮ হাজার টাকা হয়েছে বেতন এবং বাসা ভাড়া বাবদ পাবে ৫ হাজার। আমার বিরুদ্ধে আন্দোলন করেন সমস্যা নাই, অবরুদ্ধ করেন, স্লোগান দেন কিন্তু ময়লা ফেলার মত দুঃসাহস কিভাবে দেখালেন? এটি কোন ধরনের আচরণ।

এর আগে ৬ দফা দাবি আদায়ে সোমবার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মানবেতর জীবন যাপনের কথা তুলে ধরেন তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন।

এ সময় তাদের পক্ষে শ্রমিক নেতা ও সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, সুইজারল্যান্ডে যদি কোন পরিচ্ছন্ন কর্মী এক ঘণ্টা কাজ করে সে তিন হাজার ডলার পায়। শুধু ঘণ্টা নয় সেখানে যখন কেউ নিয়োগ পায় তাদের নিয়োগপত্র দেয়া হয় এবং সন্তানদের শিক্ষা ও পরিবারের সদস্যদের চিকিৎসার নিশ্চয়তা দেয়। কম টাকা দেয় এমন দেশ জাপান। সেখানেও এক ঘণ্টা কাজ করলে আপনি ১ হাজার ১৪৯ টাকা পাবেন। ইতালিতে পাবেন নয়শ টাকা। ইন্ডিয়া ও মিশর সবচেয়ে কম টাকা দেয়। সেখানেও প্রতি ঘণ্টায় একশ টাকার ওপরে দেয়।

তিনি বলেন, সারা পৃথিবীতে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের ভরণ পোষণ ও আবাসন রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়। আপনাদের আশ্বাস দেয়া হয় এপার্টমেন্ট হচ্ছে। আপনারা দেখছেন। আপনারা যখন সিটি করপোরেশনে ধর্মঘট করছিলেন মাননীয় মেয়র তখন দেশের বাইরে ছিলেন। তিনি বলেছিলেন দেশে এসে পরিচ্ছন্ন কর্মীদের মজুরি বৃদ্ধি করবেন। তারা তাদের কথা রাখছেন না। কারণ তারা মনে করে এই মানুষগুলোকে দাবিয়ে রাখা যাবে। আজ যখন আপনাদের দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করছি সিদ্ধিরগঞ্জের কিছু কাউন্সিলর হুমকি ধমকি দিচ্ছে। আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

পরিচ্ছন্ন কর্মীদের সংগঠন নাসিকের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল জানান, নাসিক এলাকায় ১২৪০ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে। যাদের কোনো নিয়োগপত্র নেই।

প্রশ্ন রেখে তিনি বলেন, মাত্র দেড় থেকে ২ হাজার টাকা বেতন দিয়ে কি কারও পরিবার চলে? এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবি পেশ করে ওয়ার্কার্স ইউনিয়ন। দাবিগুলো হলো, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত সব পরিচ্ছন্ন কর্মীর চাকরি স্থায়ী করতে হবে। সব পরিচ্ছন্ন কর্মীর ন্যূনতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা ও ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতনের সমপরিমাণ ঈদ বা পূজার বোনাস প্রদান করতে হবে। প্রতি ওয়ার্ডে দুইজন করে ডোম নিয়োগ দিতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, তাহলে ৫ লাখ টাকা প্রদান করতে হবে। এছাড়া যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তবে তার কাষ্ট বা দাফনের জন্য পূর্বের বরাদ্দ ৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।

এ বিষয়ে জানতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যবহৃত মুঠোফোনে ফোন দেয়া হলে সেটি রিসিভ করেন তার গানম্যান শফিক। তিনি জানান, মেয়র সেলিনা হায়াৎ আইভী একটি অনুষ্ঠানে আছেন। তার মুঠোফোনটি তাই আমার কাছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পরবর্তী পোস্ট
ববির সদ্য চালু হওয়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting