দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষা

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কোনও অপ্রীতিকর খবর আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 433 ভিউস

শিক্ষা ডেস্ক:

দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোথাও কোনও অসঙ্গতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মেডিক্যাল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশে খোঁজ-খবর নিয়েছি। এখনও কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। পরীক্ষা কেন্দ্রের বাইরে কেউ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সব মিলিয়ে প্রায় ২০ হাজার ছেলে-মেয়ে পরীক্ষা দিয়েছে। এবছর সারাদেশে ৫৭টি ভ্যেনুতে প্রায় ১ লাখ ৩৯ হাজার ছেলে-মেয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিয়েছে। এবারের পরীক্ষার্থী গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার কম।

এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মোট আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে ৫৪ শতাংশ মেয়ে আর ৪৬ শতাংশ ছেলে। সেই হিসেবে ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে প্রায় সাড়ে ১০ হাজার বেশি।’

এইচএসসি ও সমমানে এবছর পাসের ক্ষেত্রেও নারীরা এগিয়ে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে বোঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে। যারা পিছিয়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা পাশাপাশি হেঁটে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।’

বিশেষজ্ঞ কমিটি যে প্রশ্নপত্র তৈরি করেছে ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে, পৌঁছানোর সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকদের অনুরোধ করবো, তারা যেন হুজুগে কান না দেয়। রিউমারে কান না দিয়ে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। অতিদ্রুত আমরা রেজাল্ট প্রকাশ করবো।

এরআগে বৃহস্পতিবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন জানান, ‘দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। ফলে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়বেন ৩২ জন শিক্ষার্থী। অপরদিকে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৭৭২টি। সব মিলিয়ে এবার ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এই হিসেবে সরকারি ও বেসরকারি কলেজের প্রতিটি আসনের জন্য ১২ দশমিক ৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

তিনি আরও জানান, ‘সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ৩৮৪ জন প্রার্থী মেধা তালিকা নেওয়া হবে। এছাড়া জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৩৩ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন। অপরদিকে বেসরকারি ৭১টি মেডিক্যাল কলেজের ৬ হাজার ৭৭২টি আসনের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্য থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত অস্ট্রেলিয়া ও ভারত
পরবর্তী পোস্ট
আ.লীগের কোনও ভালো কাজ নেই: মির্জা ফখরুল

রিলেটেড পোস্ট

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির...

মে ২৪, ২০২৬

ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর ছবি, তদন্ত কমিটি গঠন

মে ২২, ২০২৬

জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত...

মে ২০, ২০২৬

সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক

মে ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting