দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেট্রোরেলের জন্য এডিবির কাছে চাওয়া হলো আরও ৩০০ মিলিয়ন ডলার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 304 ভিউস

জাতীয় ডেস্ক:

মেট্রোরেলের লাইন-৫ নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছে আরও ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার চায় নির্মাতা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। দেশের প্রথম মেট্রোরেলের গাবতলী থেকে দাশেরকান্দি (এমআরটি-৫ সাউদার্ন রুট) পর্যন্ত অংশ নির্মাণে ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার ব্যয় হবে। এরমধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) মার্কিন ডলার অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এডিবি।

যদিও এই প্রকল্পে সরকার বিনিয়োগ চায় ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এজন্য এডিবির কাছে আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। বাকি ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করতে চায় সরকার।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এমআরটি-৫ (সাউদার্ন)-এর দ্বিতীয় কর্মশালায় এসব তথ্য জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর ঝিয়াংগু মেইনের কাছে প্রতিশ্রুত অর্থের সঙ্গে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলারের অনুরোধের বিষয়টি জানান সড়ক সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও ডিএমটিসিএল এমডি এম এন সিদ্দিক।

ডিএমটিসিএল এমডি এম এন সিদ্দিক বলেন, এবিডি এই প্রথম মেট্রোরেলের কোনও প্রজেক্টে বিনিয়োগ করছে। এ প্রকল্পে এডিবির কাছে অনুরোধ, তাদের বিনিয়োগ আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যেন তারা বাড়ায়। এডিবির জন্য এটি বড় কোনও অর্থ নয়। আশা করি এডিবি তাদের সহায়তা অব্যাহত রাখবে।

এডিবিকে অতিরিক্ত অর্থ অর্থায়ন করতে অনুরোধ করে তিনি বলেন, এডিবি বর্তমানে যা অর্থ দিচ্ছে, তার থেকে অল্প কিছু বেশি দিলে পুরো প্রকল্প এডিবি’র অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের কাছে অনুরোধ, তারা যেন আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে।

এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট ২০৩০ সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হবে। এরমধ্যে পাতাল ১২ দশমিক ৮০ কিলোমিটার এবং উড়াল ৪ দশমিক ৬০ কিলোমিটার। এতে মোট ১৬টি স্টেশনের মধ্যে ১২টি পাতাল এবং চারটি উড়াল।

স্টেশনগুলো হলো- গাবতলী, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, রাসেল স্কয়ার, পান্থপথ, সোনারগাঁও হোটেল, হাতিরঝিল পশ্চিম, নিকেতন, রামপুরা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাশেরকান্দি।

স্টেশনের নাম সমন্বয় করা এবং ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে জানিয়ে এমএন সিদ্দিক বলেন, আমরা এখন বিনিয়োগে যাবো। মেট্রোরেলে পরিবেশের ক্ষতি হবে না, যানজটের কমে আসবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

এবি এম আমিন উল্লাহ নুরী বলেন, এবিডি’র অর্থায়ন এই প্রথম মেট্রোরেলের কোনও প্রজেক্টে বিনিয়োগ করা হচ্ছে। এ প্রকল্পে এডিবির কাছে অনুরোধ, তাদের বিনিয়োগ আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যেন তারা বাড়ায়। আশা করি এডিবি তাদের সহায়তা অব্যাহত রাখবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী পোস্ট
র‍্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ দিবস চায় ছাত্রলীগ

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting