দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১২
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেজর সিনহা হত্যার পর কক্সবাজার জেলায় পুলিশের প্রায় সব সদস্যকে বদলি করা হচ্ছে, সব মিলিয়ে সরানো হচ্ছে ১৪’শ পুলিশকে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২০
সেপ্টেম্বর ২৫, ২০২০ ০ কমেন্ট 422 ভিউস

জাতীয় ডেস্ক: পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা অবসারপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পরা বাংলাদেশের পুলিশ বাহিনী কক্সবাজার জেলার সব থানার প্রায় ১,৪০০ পুলিশ সদস্যকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকায় পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশের সম্পূর্ণ নতুন সেট কক্সবাজারে আসবে, আর এখানে যারা এতদিন কর্মরত ছিলেন তারা অন্যত্র যাবেন।

মিস্টার হাসানুজ্জামান নিজেও মাত্র একদিন আগে বৃহস্পতিবারই ওই জেলায় পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে গত ৩১শে জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর পর জেলায় অপরাধ দমনে পুলিশের কৌশল নিয়ে তীব্র সমালোচনা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ বিভিন্ন পদবীর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করে এখন বিচারের মুখোমুখি করা হয়েছে।

এরপর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়।

পুলিশ কর্তৃপক্ষ এরপর বদলি করে জেলায় কর্মরত ৩৪জন পুলিশ পরিদর্শককে এবং তাদের বদলির প্রজ্ঞাপন জারী করে ৩০শে সেপ্টেম্বর সদর দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সব র‍্যাংক মিলিয়ে ১,৪০০ মতো কর্মকর্তা, যেখানে কনস্টেবল থেকে শুরু করে সব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, তাদের সবাইকে অন্যত্র বদলি করা হচ্ছে।

“সব র‍্যাংক মিলিয়ে ১৪’শ বদলি হচ্ছেন। সব পর্যায়েই এ বদলী হচ্ছে। আমি পুলিশ সুপার নতুন এসেছি। বদলির অর্ডার হয়েছে ধাপে ধাপে, তবে তা খুবই অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে,” বলছিলেন তিনি।

পুলিশ সুপার জানান, জেলার আটটি থানার পুরো সেটই বদলের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

তিনি অবশ্য মনে করেন যে এসব বদলি পুলিশ প্রশাসনের রুটিন কাজের একটি অংশ।

“বদলি স্বাভাবিক একটি প্রক্রিয়া। বেশ কিছু বদলি হয়ে এসেছেন। আবার বিভিন্ন পদবীর অনেকে যাচ্ছেন। এটা সরকারি পর্যায়ে সিদ্ধান্ত, যা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে”।

সুত্র: বিবিসি বাংলা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা ভাইরাস: বাংলাদেশে আরো ২১ জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
জনসংযোগে আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting