দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৪
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মিডিয়া কোনোভাবে পচে গেলে সমাজ দিগভ্রষ্ট হয়ে যায়-সাতক্ষীরা পুলিশ সুপার

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০১৯
সেপ্টেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহানায়ককে অপমানিত করে কেউ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। পৃথিবীর কোনো দেশে এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলি জিন্নাহকে অস্বীকার ও অপমানিত করে সেসব দেশে কেউ টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন আমাদের দুর্ভাগ্য যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারাও এক সময় বাংলাদেশের মন্ত্রীও হয়েছিলেন।
পুলিশ সুপার বলেন ৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধীরা, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকারী এবং ২০১৩ সালে যারা দেশকে ভয়াবহ সন্ত্রাসের মধ্যে ঠেলে দিতে চেয়েছিল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন।
প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন আমরা গর্বিত ১৯৭১ এ পাক হানাদার বাহিনীকে প্রতিহত করতে সবার আগে রাজারবাগ পুলিশ লাইন্সে বুকের রক্ত দিয়েছিল পুলিশ। ৭৫ এ বঙ্গবন্ধুকে রক্ষায় পুলিশ প্রাণান্ত চেষ্টা করে জীবন দিয়েছিল। আর ২০১৩ এর ভয়াবহ সহিংসতার দিনে শান্তি ফেরাতে বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য প্রাণ দিয়েছিলেন। এখন বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করে আধুনিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। পদ্মা সেতু, ফোর লেন, হাইওয়ে নির্মান এসব কিছুই সম্ভব হচ্ছে আইনশৃংখলা পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রণে থাকার কারনে। অতীতে রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ সুপার বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ সম আলাউদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন পুলিশের সব কাজে প্রতিপক্ষ থাকে। ফলে সুনাম ধরে রেখে কাজ করা খুবই কঠিন জানিয়ে তিনি বলেন সাতক্ষীরা পুলিশ শান্তির পক্ষে নিরলসভাবে কাজ করবে। মানুষকে ভালবাসলে পরিবর্তন আনা সম্ভব জানিয়ে তিনি বলেন পুলিশ ও মিডিয়াকে একটি টীম হিসাবে কাজ করতে হবে। পলিটিক্যাল পার্টি পচে যেতে পারে, ব্যক্তি পচে যেতে পারে কিন্তু মিডিয়া কোনোভাবে পচে গেলে সমাজ দিগভ্রষ্ট হয়ে যায়। আমরা ব্যক্তিগত রাগ দ্বেষ হিংসা থেকে কিছু করতে চাইনা, সামাজিক কল্যাণে সবার স্বার্থে কাজ করতে চাই বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন আমি বা আমার পুলিশ সদস্যদের কেউ ব্যক্তি স্বার্থে কিছু করলে আপনারা ব্যবস্থা নেবেন। তবে কোনো কিছু যেনো বাস্তবতাবিহর্ভূত না হয়। পুলিশ সুপার বলেন সাংবাদিকের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু সাংবাদিকতার নামে যদি কেউ সাম্প্রদায়িকতা উসকে দেয় তাহলে বুঝতে হবে মিডিয়া তার অবস্থানচ্যুত হয়েছে।
পুলিশ সুপার বলেন আমরা বৃটিশ পুলিশ নই, আমরা পাকিস্তানি পুলিশ নই , আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ। তাই সামাজিক স্থিতিশীলতা রক্ষা, মানবাধিকার সুরক্ষা, জঙ্গিবাদ নির্মুল করা, মাদক নিশ্চিহ্ন করা আমাদের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন পুলিশ সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। কোনা ক্ষুদ্র ও ব্যক্তি স্বার্থ নয় আসুন দেশকে ভালবাসি। সব ধরনের ইতিবাচক ও নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ একটি আদর্শ পুলিশ বাহিনী হিসাবে নিজেকে গড়ে তুলতে চায় জানিয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন ৯০ এ গণতন্ত্র উদ্ধারেও পুলিশ প্রাণ দিয়েছে। তিনি বলেন পুলিশ সব সময় জীবন বাজি রেখে কাজ করে। মিডিয়া সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন পুলিশ ও মিডিয়ার লক্ষ্য এক ও অভিন্ন। এই লক্ষ্যে কোনো মানুষের কিঞ্চিৎ উপকার করতে পারাটাই সফলতা বলে মন্তব্য করেন তিনি। জনগনের সেবা দিতে পুলিশ অঙ্গিকারাবদ্ধ। কিছু কিছু অনলাইনে ভ্রান্ত তথ্য দিয়ে রিপোর্ট ছাপা হচ্ছে। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন প্রয়োজনে আইসিটি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এসব অনলাইন সাংবাদিকতার আড়ালে থেকে অনেকে চাঁদাবাজি ও মাদক পাচারে জড়িয়ে পড়ছে জানিয়ে পুলিশ সুপার বলেন এমন একজনকে সাতক্ষীরায় গ্রেফতারও করা হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আবদুল ওয়াজেদ কচি, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, বণিক বার্তার সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক করতোয়, দৈনিক যশোরের সাতক্ষীরা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আবদুস সামাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওযারেশ খান চৌধুরী পল্টু প্রেসক্লাব নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। তারা সাতক্ষীরার আইনশৃংখলা, মাদক পাচার, জঙ্গিবাদ, চোরাচালান,সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা এবং পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.ইলতুৎমিশ, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধ নেট-পাটা অপসারনে বাঁধা প্রদান : ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting