দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৫
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে অবৈধদের দেশে পাঠাতে বিশেষ সার্ভিস চালু

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২১, ২০২১
জুলাই ২১, ২০২১ ০ কমেন্ট 686 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের আরও সহজতর উপায়ে দেশে পাঠানোর ব্যবস্থা করতে আগামী সপ্তাহ থেকে কেএল আন্তর্জাতিক বিমানবন্দর ২ -এ ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের জন্য বিশেষ কাউন্টার খোলা হচ্ছে।

চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ইমিগ্রেশনের পূর্ব অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ।

তিনি বলেন, চলমান মূল টার্মিনালের লেভেল থ্রি-তে ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ কর্মসূচির আওতায় থাকা বিশেষ কাউন্টারগুলোতে প্রতিদিনই অভিবাসীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় অপেক্ষারত অভিবাসীদের স্থান সংকট দেখা দিয়েছে। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সপ্তাহ থেকে কেএল আন্তর্জাতিক বিমানবন্দর-২ এর লেভেল টুতে আরও ৮টি নতুন বিশেষ কাউন্টার খোলা হবে। যেখানে ৫০০ জন লোকের সেবা নেওয়ার মতো ব্যবস্থা থাকবে।
এছাড়াও মূল টার্মিনালের কার পার্কিংয়ের স্থানে স্বল্পমেয়াদী আরও ২০টি অতিরিক্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হবে যেখানে একসঙ্গে ৮৫০ থেকে ১ হাজার লোকের সেবা নেওয়ার মতো জায়গা হবে বলে তিনি আশা করছেন।
এদিকে, মালয়েশিয়ার শিখ অ্যাসোসিয়েশন নামে একটি এনজিও জানিয়েছে, যাত্রীদের ফ্লাইটের অন্তত ছয় ঘণ্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকার কথা বলা হলেও যাত্রীরা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আবেদনপ্রক্রিয়ার লাইনে দাঁড়াতে শত শত অভিবাসী জ্যামে আটকা পড়ে অনেকে তাদের ফ্লাইট মিস করছে এবং পরবর্তী ফ্লাইট ধরার জন্য অপেক্ষারত অনেকে টাকার অভাবে খাদ্য সংকটে পড়েছে।
সংস্থাটি ১৫ জুলাই থেকে প্রতিদিন প্রায় ১ হাজার লোকের খাবারের প্যাক বিতরণ করে আসছে। কিন্তু প্রতিদিন যে হারে অভিবাসীদের ভিড় বাড়ছে তাতে আরও অনেক লোক খাবার ছাড়াই থাকতে হচ্ছে। দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের অধীনে নিবন্ধন করেছে প্রায় ১ লাখ ১ হাজার ৬৯১ জন এবং ৮৩ হাজার ১১৭ জন ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের মাধ্যমে দেশে ফিরে গেছে।

এছাড়া ৫ জুলাই থেকে চলমান বিমানবন্দরের বিশেষ কাউন্টার সার্ভিসের মাধ্যমে গতকাল পর্যন্ত অন্তত ৩ হাজার ৮৪৩ জন অবৈধ অভিবাসী দেশে ফিরে গেছেন।
গত ৫ জুলাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ৩টি স্টেশনে ২৪ ঘণ্টা চলা ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ কর্মসূচির বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। যাত্রীরা মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি নিজ নিজ দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীরা। বিমান টিকেটের সঙ্গে যাত্রীদের পাসপোর্ট অথবা ট্রাভেল পাস নিয়ে ফ্লাইটের অন্তত ছয় ঘণ্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকতে হবে। একই সাথে সব যাত্রীকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদের দিন সড়কে ঝরেছে ১০ প্রাণ
পরবর্তী পোস্ট
কঠোরতম বিধি-নিষেধ শুরু হবে ২৩ জুলাই থেকে, গুজবে কান না দেয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting