দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

মান অভিমান ভুলে নৌকাকে জয়ী করতে হবেÑ ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১০, ২০২১
নভেম্বর ১০, ২০২১ ০ কমেন্ট 683 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সর্বোপরি দলের স্বার্থে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকদের দলের মধ্যে দূরত্ব মিটিয়ে, ভেদাভেদ ভুলে এবং সকল অভিমানকে পেছনে ঝেড়ে ফেলে নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতেই হবে। নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী চোক বন্ধ করে নৌকায় ভোট দিতে হবে। নৌকার জয় ছিনিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। নৌকার বিরোধীতাকরা দলের সাথে বেইমানী করার সামিল। ইতিমধ্যেই অনেককে নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে। তাদের ব্যাপারে দলীয় হাই কমান্ড কঠিন ব্যবস্থা নিতে প্রস্তুত। বুধবার (১০ নভেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীয়র সদস্য, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, আপনাদের ভোটে আমি ৩ বার এমপি নির্বাচিত হতে পেরেছি। আপনাদের দয়া ও অনুগ্রহের কথা আমি কখনও ভুলবনা। আমি নির্বাচিত হতে পেরে সরকারের প্রতিনিধি হিসাবে এলাকার উন্নয়নে কাজ করে এসেছি। সরকার এলাকার সকল ক্ষেত্রে উন্নয়নে সহায়তা দিয়েছে। একশ্রেনির মানুষ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করে আসছে। ধর্মকে অপব্যবহার করে অসাম্প্রদায়িক কর্মকান্ড সংঘটিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারা। আমাদেরকে যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করতে হবে। যুব সমাজকে সুন্দর পরিবেশে গড়ে উঠাতে খেলাধূলার ব্যবস্থা করা দরকার। এজন্য আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ২৫ টি মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। বুধহাটার যুবকরা সুন্দর খেলার আয়োজন করে সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্রত হয়েছে। আমি খেলা ও খেলার পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছি। আমরা সকলে মিলেমিশে দেশকে স্বাধীন করেছি। তেমনি সকলে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করেই উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। মনোকষ্টে না ভুগে আগামীতে আরও সুন্দর করার জন্য ব্রতী হতে আহবান জানিয়ে তিনি সকল খেলোয়াড়, আয়োজক ও দর্শকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

এরআগে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে ৮ দলীয় নক আউট আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।  কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে খেলায় বুধহাটা ইউনিয়ন ফুটবল একাদশ ও শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় বুধহাটা ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে শোভনালী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

যুবলীগ নেতা নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু ও ওমর সাকি পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীবৃন্দ, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা যুব কিশোর সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আছাদুল হক, এমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আবু মুছা। সবশেষে বিজয়ী দল, রানার আপ দল, শ্রেষ্ঠ খেলোয়াড়সহ বিভিন্ন ট্রপি ও পুরস্কার বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার নবাগত ইউএনও’র সাথে পিস ক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ৭২০ কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting