দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মানসিক ভারসাম্যহীন ছেলের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় মা-বাবা, দাদিকে হত্যা!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দাদি রশিয়া বেগমকে (৮২) হাতুড়িপেটা করে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন নাতি আব্দুল মান্নান। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রশিয়া বেগম ওই গ্রামের মনির উদ্দিন মন্ডলের স্ত্রী। নাতি আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক মান্নান মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘটনার দিন বিকেল থেকে তিনি মা-বাবাসহ বাড়ির লোকদের ওপর চড়াও হন। তার আচরণে ভীত হয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান স্বজনেরা। রাতে তিনি সবাইকে বাড়িতে ডেকে আনেন। পরে রাত আড়াইটার দিকে দাদির শোবার ঘরের দরজা ভেঙে তাঁকে ধরে উঠানে নিয়ে উপর্যপুরি হাতুড়িপেটা করেন। এ সময় তাঁকে প্লায়ার ও কুর্নি দিয়েও দেহের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আব্দুল মান্নানের বাবা ও নিহতের ছেলে ফজলুর রহমান বলেন, দিনের বেলায় ছেলের অস্বাভাবিক আচরণে তাঁরা বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান। পরে রাতে ছেলে তাঁদেরকে ডেকে আনে। তিনি ও তাঁর স্ত্রী ছেলের ভয়ে বাড়িতে না ঘুমিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন। মায়ের চিৎকারে বাড়িতে গেলে তাঁদেরকেও মারতে তাড়া করেন। পরে ভয়ে তাঁরা দৌঁড়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে খবর দেন।

ফজলুর রহমান বলেন, ‘আমার মাকে হত্যা করে তাঁর বুকের ওপর বসে ছিল মান্নান। মাঝে মাঝে ও (আব্দুল মান্নান) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে সবাইকে মারতে তেড়ে আসে। তবে দুই-একদিন পর আবার স্বাভাবিক হয়ে যায়। এর আগেও একবার সে মানসিক ভারসাম্য হারিয়েছিল।’

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘হত্যাকারী ও নিহত নারী সম্পর্কে দাদি-নাতি। মানসিক ভারসাম্য হারিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মুখোমুখি রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী পোস্ট
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংল্যান্ড

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting