দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৩
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদন

মানবতাকে এ কোন্ বর্বরতায় ফিরিয়ে দিচ্ছে করোনা?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 554 ভিউস

গোপালগঞ্জে স্বাস্থকর্মি জেসমিনের উপর হোম কোয়ারেন্টাইনের নামে নির্মমতা চালানোর খবর প্রকাশ হতেই প্রত্যন্ত এলাকা থেকে আরো নানারকম বর্বরতা চালানোর খবর বেরিয়ে আসতে শুরু করেছে।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এলাকাবাসী একটি নির্জন স্থানে পুকুরের মধ্যে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে জেসমিনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব‌্যবস্থা করেন। প্রায় এক সপ্তাহ ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানেই অবস্থান করতে বাধ্য হন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লগন্ডা গ্রামের এ ঘটনা সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর প্রশাসনিক উদ্যোগে জেসমিন নিজ বাড়িতে ফিরতে পেরেছেন।
এরমধ্যেই নেত্রকোণার প্রত্যন্ত হাওড় এলাকা সীমাহীন নির্মমতার নতুন খবর পেরিয়ে এলো। খবরটি জানা গেল নেত্রকোণার অত্যন্ত পরিশ্রমী রির্টোর আলপনা বেগমের কল্যাণে। ঢাকা লকডাউন ঝক্কিতে উপার্জনহীন কর্মজীবীরা বাঁচার তাগিদে পরিবার পরিজন নিয়ে নিজ গ্রামে ফিরতেই তারা ভয়ঙ্কর বর্বরতার মুখে পড়েন। গ্রামের প্রভাবশালী একটি মহল ঢাকা থেকে গ্রামে ফেরা সব মানুষকে গণহারে করোনা রোগী ঘোষণা দিয়ে তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করেন। এসব নারী-পুরুষ-শিশুদের জোরপূর্বক হাওড়ের নির্জন এলাকায় তালপাতা কিংবা খড়কুটায় ঘর তুলে বসবাসে বাধ্য করা হচ্ছে। ফাঁকা জায়গায় ভীতসন্ত্রস্ত পরিস্থিতিতে অর্ধাহারে অনাহারে বেশ কিছুদিন ধরেই চলছে তাদের মানবেতর জীবন যাপন।
নির্বাসনে থাকা এসব মানুষের কেউ করোনায় আক্রান্ত নন-অথচ তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, গ্রামছাড়া করা হয়েছে। একঘরে জীবন বেছে নিতে বাধ্য করা হয়েছে। এ অন্যায় অত্যাচারের খবর জানামাত্র রিপোর্টার আলপনার মন হু হু করে কেঁদে উঠে। তিনি ততক্ষনাত ছুটে যান প্রশাসনের দাঁড়ে দাঁড়ে। কথা বলেন জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর সঙ্গে। হ্যা, পুলিশ সুপার বিষয়টিকে খুবই গুরুত্ব দিলেন। জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে টিম পাঠালেন হাওড় এলাকায়। অস্থায়ী ডেরা তুলে বসবাসে বাধ্য হওয়া পরিবারগুলোকে উদ্ধার করে পুলিশ কর্মকর্তারাই তাদের নিজ নিজ বাড়িঘরে তুলে দিলেন । ধন্যবাদ ছোট বোন সাংবাদিক আলপনা বেগমকে-আর তার মাধ্যমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী এবং উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলামের প্রতি। সত্যি সত্যিই আপনাদের কিছু কাজ নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে উঠেছে-এসব ভাল খবরকে বেঁচে থাকার প্রেরণা হিসেবে গ্রহণ করছেন অনেকেই।
সম্মিলিত উদ্যোগে বেঁচে থাকা, ভাল কাজের মাধ্যমে অন্যদের বাঁচিয়ে রাখার নামই মানবতার বাংলাদেশ। আপনার আমার চোখের আড়ালে আবডালে আরো না জানি কত সব নির্মমতা চলছে। করোনা মানুষের জন্য করুণা বয়ে আনার পরিবর্তে যদি এমন ভয়ঙ্কর বর্বরতা জাগিয়ে দিতে সক্ষম হয়-তবে তা হবে মানবতার নির্মম পরাজয়। সেই জাহেলিয়াত যুগের বর্বরতা ফিরে আসায় ভুপেন হাজারিকা লজ্জা পেয়েছিলেন, আমরা কি বিকৃত আনন্দ পেতে চাইছি….?

সাইদুর রহমান রিমন

প্রধান প্রতিবেদক

দৈনিক বাংলাদেশ প্রতিদিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মৃত কালিগঞ্জের তরুণের স্বজনদের করোনা ‘‌নেগেটিভ’
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন (ভিডিও দেখুন)

রিলেটেড পোস্ট

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

অক্টোবর ৩, ২০২৩

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ

আগস্ট ৭, ২০২৩

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

আগস্ট ৩, ২০২৩

শোকের আগষ্ট ও একজন বঙ্গবন্ধু

আগস্ট ২, ২০২৩

সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম

জুলাই ২২, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting