দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৬
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাত্র ৭৬ রানের লক্ষ্য দিয়েও জয়ের সুযোগ দেখছে ভারত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

স্পোর্টস ডেস্ক:

দুই দিনেই শেষ হতে পারত ইন্দোর টেস্ট! চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার প্রতিরোধ না গড়লে দ্বিতীয় দিনেই ফল হয়ে যেতে পারত ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের। প্রথম দিনে দুই দলের ১৪ উইকেট পড়ার পরই অবশ্য স্পষ্ট হয়ে গিয়েছিল ইন্দোর টেস্টের ভবিষ্যৎ।

দ্বিতীয় দিনও দেখা গেল উইকেট পতনের সেই মহোৎসব। ১৫৪ থেকে ১৯৭ রানে পৌঁছাতেই অস্ট্রেলিয়া হারিয়েছে ৬ উইকেট। ৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও সেই একই বিপর্যয়ে পড়ে ভারত।

পূজারার ৫৯ ও আইয়ারের ২৬ রানে ভারত ১৬৩ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য এখন ৭৬ রানের। আগামীকাল এমন ঘূর্ণি উইকেটে এ লক্ষ্যও অবশ্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার জন্য।

এখন তৃতীয় দিন ভারতীয় স্পিনারদের সামলে অস্ট্রেলিয়ার জয়টা অনায়াস হবে, নাকি ভারতের দেওয়া দুই অঙ্কের লক্ষ্যটা এভারেস্ট পাড়ি দেওয়ার মতো কঠিন হয়ে উঠবে, সেটাই দেখার অপেক্ষা। দিনের খেলা শেষে ভারতের ইনিংস–সেরা ব্যাটসম্যান পূজারা অবশ্য নিজেদের সুযোগ দেখার কথা বলেছেন।

আজ পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নিজেদের পাতা ফাঁদেই আবার আটকা পড়তে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে নাথান লায়নের ঘূর্ণির কোনো জবাবই ছিল না ভারতের ব্যাটসম্যানদের কাছে। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হাঁসফাঁস করতে থাকেন তাঁরা।

এ পরিস্থিতিতে উইকেট পতনে কিছুটা বাঁধ দেন পূজারা ও আইয়ার। এ দুজনের ব্যাটেই লিড নেয় ভারত। ভারতের রান যখন ১১৩, আইয়ারকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। এরপর পূজারাকে সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন (১৬) ও অক্ষর প্যাটেল (১৫)। দলীয় ১৫৫ রানে ফেরেন পূজারা। তাঁর ব্যাট থেকে আসে ৫৯ রান। দিনের শেষভাগে অলআউট হয় ভারত।

লক্ষ্য ৭৬ রানের হলেও দিনের খেলা শেষে পূজারা বলেছেন তাঁরা নিজেদের সুযোগ দেখছেন। তিনি বলেছেন, ‘এটা ব্যাট করার জন্য কঠিন উইকেট। এটা সহজ নয়। আপনাকে নিজের রক্ষণের ওপর ভরসা রাখতে হবে। ৭৫ রান হয়তো খুব বেশি নয়। তবে সুযোগ আছে। এই উইকেটে আপনাকে আক্রমণ ও রক্ষণের মিশ্রণে খেলতে হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আইনজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তী পোস্ট
সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার প্রয়োজন: রহিমা সুলতানা বুশরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting