দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মাতৃভাষার ওপর বেশি গুরুত্ব দেওয়া দরকার: প্রধানমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 342 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলা ভাষার বিকৃতির বিরোধিতা ও সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, তাদের ইংরেজি অ্যাকসেন্টে (উচ্চারণ) বাংলা বলার দৈন্য ঠিক নয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বটাই সবার একটা আবাসস্থল। সেখানে অন্য ভাষাও শেখা যাবে। তবে মাতৃভাষার ওপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমাদের মাঝে একটা প্রচলন দেখি, ইংরেজি অ্যাকসেন্টে (উচ্চারণে) বাংলা ভাষায় কথা বলার প্রবণতা। আমি মনে করি, এটা জঘন্য। তবে আঞ্চলিক টান দোষের নয়, এটা থাকবেই। পৃথিবীর সব জায়গায় আছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে কোথা থেকে এটা আসলো, তা জানি না। ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়াতে গিয়ে মাতৃভাষার আসল ধ্বনিটা পরিবর্তন করে বিজাতীয় ভাষার ধ্বনির সঙ্গে মিলিয়ে বাংলাটাকে ইংরেজি অ্যাকসেন্টে (উচ্চারণে) বলা হচ্ছে, এটা কেন? নিজের এলাকার বা নিজের ভাষাটা কেন বলবো না? যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, তাদের দৈন্য ঠিক নয়।’

রাজনৈতিক বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা অসময়ে নীরব, সুময়ে সরব হয়ে ওঠেন। ১০ ডিসেম্বর নিয়ে হম্বতম্বি করেছে। আমাদের অনেক নির্যাতন করেছে। কিন্তু আমরা নির্যাতনের পথে যাইনি, উন্নয়নের পথে আছি। তারপরও বিদেশে গিয়ে কান্নাকাটি করে আসে। তাতে লাভ নেই। বাংলাদেশের মানুষ সব জানে, তারা সব বোঝে। আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। আমরা সেটা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘তারা যে আগুন নিয়ে খেলেছিল; বাসে আগুন, গাড়িতে-বাড়িতে আগুন দিয়েছে। বাংলাদেশের মানুষ যদি তাদের সঙ্গে আগুন নিয়ে খেলে, তাহলে কী হবে, সেটা কী তারা ভেবে দেখেছে? যারা নিজ দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে, অগ্নিসন্ত্রাস করে, তাদের কাছে মানুষ কী আশা করবে?’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। সেজন্য জনগণের ভোটের অধিকার, যা আওয়ামী লীগ দেশে প্রতিষ্ঠিত করেছে। অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে যে সংগঠন গড়ে উঠেছে, সেটাও তো অবৈধ। দেশবাসী যেন সেটাকে অবৈধ হিসেবেই দেখে।’

শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাদেকা হালিম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, ঢাকা উত্তরের সভাপতি বজলুর রহমান, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন কবি তারিক সুজাত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শহীদ মিনারে বিএনপির ওপর হামলা সরকারের নির্লজ্জ বহিঃপ্রকাশ: ফখরুল
পরবর্তী পোস্ট
অবৈধ ইটভাটা: জরিমানায় সীমাবদ্ধ অভিযান

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting