দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মাংসের দাম বাড়ায় মাছের বাজারে ভিড়

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

জাতীয় ডেস্ক:

গরু ও মুরগির মাংসের দাম বাড়ায় এখন নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন মাছের বাজারে। এক সময় ছুটির দিনে আয়োজন করে মাংস রান্না করা হলেও এখন সেই ভালো খাবারের জায়গা করে নিয়েছে মাছের নানা পদের তরকারি। মাছের বাজারে আসা ক্রেতারা জানান, ‘এখন মাংস কেনা হয় খুবই কম, মাছ দিয়েই আনন্দ নিয়ে খেতে হচ্ছে।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পছন্দের মাছ কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়া শীতের সঙ্গে সঙ্গে সবজির বাজারের স্বস্তিও চলে যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এলাকাভেদে দামের সামান্য তারতম্য থাকতে পারে।

বর্তমানে কেজিপ্রতি শোল ৫০০ টাকা, বাইম ৫২০, টেংরা ৩২০ টাকা, বোয়াল ৩৫০, শিং মাছ আকারভেদে ২৪০ থেকে ৩২০, মাঝারি চিংড়ি ৬৪০, ছোট চিংড়ি ৪২০ থেকে ৪৬০, পাবদা ৩২০, ছোট ইলিশ আকারভেদে ৩৫০ থেকে ৫০০, টাকি ৩০০, পুঁটি ৩২০, রুই ২৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কেজিপ্রতি সিলভার কার্প ২০০ টাকা, পাঙাশ ১৫০ থেকে ১৬০ টাকা, বাইলা ২৪০ টাকা, কাচকি ২৪০ টাকা, সুরমা ২০০ টাকা, পোয়া দেশি ১৬০, লাল পোয়া ১২০ টাকা, নলা মিলকা ১৪০ টাকা, টাটকিনি ১২০ টাকা, ফলি ২০০, তেলাপিয়া আকারভেদে ১৬০ টাকা থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির মধ্যে ঢেঁড়স প্রতিকেজি ১০০ টাকা, করলা ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, শালগম ৩০ টাকা, লাউ পিস ৬০ টাকা, ফুলকপি পিস ৩০ টাকা, বাঁধাকপি পিস ৩০ টাকা, লেবুর হালি ২০ টাকা ও কাঁচা মরিচের কেজি ১২০ টাকা।

তবে দাম কমেছে ব্রয়লার মুরগির। ব্রয়লার সাদা এখন বিক্রি হচ্ছে কেজি ২১০ টাকা, যা গত সপ্তাহে ২৪০ টাকা ছিল। এছাড়া ডিম ২০ টাকা কমে ডজন এখন ১২০ টাকা।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় এখন দৈনন্দিন খাদ্য তালিকাও বদলে ফেলেছেন বলে জানান বাজার করতে আসা ক্রেতারা। মিরপুর বাউনিয়াবাঁধ বউবাজারে আসা সুলতানা আক্তার বলেন, ‘গরুর গোশত তো এখন চিন্তাই করা যায় না। আগে শুক্রবার এলেই বাসার সবার জন্য আয়োজন করে মুরগির গোশত রান্না করা হতো, এখন গোশতেরও দাম বাড়ছে। ছোট একটা মুরগি নিয়ে সবার প্লেটে এখন এক পিস করে দিতে হয়। বাকিটা মাছের তরকারি দিয়ে চালিয়ে নিই। এই হলো সপ্তাহের একদিনের আয়োজন।’

মাছ নিলে যে টাকা বাঁচে তা দিয়ে অতিরিক্ত আরও একদিনের তরকারি কেনা যায় মন্তব্য করে তিনি বলেন, ‘মাছে সুবিধা আছে। একটা মাছ দুই পোটলা করে ফ্রিজে রাখা যায়। তাতে একই মাছ দুই দিন আলাদা করে তরকারিতে দেওয়া যায়।

মিরপুর-১১-এর বড় বাজারে বেনারসি কারিগর মো. আরমান বলেন, ‘এখন তো ভাই আর আগের মতো কামাই-রুজি নাই। যা পাই তা দিয়াই চলি। মাংস কিনা বন্ধ কইরা দিছি, মাছের বাজারে আহি। একটা মাছ কিনলে কয়েক দিন চালান যায়।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মধ্যরাতে শাশুড়িকে ডেকে ছেলের লাশ দেখালেন পুত্রবধূ
পরবর্তী পোস্ট
স্পট মার্কেট থেকে কেনা এলএনজি দেশে এসেছে, বাড়বে গ্যাস সরবরাহ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting