দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫২
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মনিরামপুর হাসপাতালের আরএমও করোনা আক্রান্ত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২১
জুলাই ১৪, ২০২১ ০ কমেন্ট 343 ভিউস

মনিরামপুর (যশোর) প্রতিবেদক: মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু। করোনাকালীন গত বছর থেকে নিজ দপ্তরের কাজের বাইরে অতিরিক্ত কাজ করছেন করোনা ফোকাল পারসন হিসেবে। শুরু থেকে ঝুঁকি নিয়ে সন্দেহভাজন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, আক্রান্ত বাড়ি লকডাউন করা, আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া, হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনা সিভিল সার্জন অফিসে পাঠানো, আগত ফলাফল আক্রান্ত দের সরবরাহ করা, প্রশাসনের সাথে করোনাকালীন করণীয় সভায় যোগদান, করোনা সচেতনতামূলক প্রচারণা, সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও গণমাধ্যম কর্মীদের ব্রিফিং সবই করেছেন তিনি।

বিপদ জেনেও ঝুঁকি নিয় গেল একমাস ধরে মনিরামপুর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীদের বেড টু বেড চিকিৎসাসেবা দিয়েছেন ডা. অনুপ।

নিরলস করোনা নিয়ে কাজ করা মানুষটি নিজেই এখন ঝুঁকির মধ্যে। মঙ্গলবার রেপিড টেস্টে তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এরপর থেকে গৃহবন্দি তিনি। স্ত্রী সন্তানদের থেকে রয়েছেন আলাদা।

কয়েকদিন টানা করোনারোগীদের সেবা দিয়ে গত সোমবার থেকে অসুস্থবোধ করেন ডা. অনুপ। আক্রান্ত হন জ্বর,সর্দি কাশিতে। এখন জ্বর না থাকলেও পুরো শরীরে ব্যাথা অনুভব করছেন তিনি। মাঝে মাঝে হচ্ছে কাশি।

নিজে আক্রান্ত হলেও পুরোপুরি রেস্টে যেতে পারছেন না ডা. বসু। সিভিল সার্জন অফিস থেকে ফোকাল পারসন হিসেবে তার মোবাইল নম্বর দেওয়া থাকায় অনবরত কল করছেন রোগীর স্বজনরা। মঙ্গলবার থেকে বুধবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত শতাধিক জনের সাথে কথা বলতে হয়েছে তাকে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় এই প্রতিবেদককে মোবাইল ফোনে এমনটি জানিয়েছেন ডা. বসু।

ডা. বসু বলেন, মনিরামপুর হাসপাতালে সন্দেহভাজনসহ ১২ জন করোনা ইউনিটে ভর্তি আছেন। এছাড়া বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৯১ জন। নিয়মিত এসব রোগীদের খোঁজখবর রাখতে হচ্ছে। তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিতে হচ্ছে। মনিরামপুর হাসপাতালে ভাল সেবার কথা শুনে বাইরের অনেক রোগী এখানে ভর্তি হচ্ছেন।

তিনি বলেন, করোনা ইউনিটে ভর্তি রোগীদের নিয়মিত রাউন্ড দিতে হয়েছে। সোমবার একটা রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় নিজে অসুস্থবোধ করি। এরপর দ্রুত কেশবপুরের বাসায় চলে আসি। এখানে নিজে চিকিৎসা নিচ্ছি। পাশাপাশি মনিরামপুরের ২০০ রোগীকে মোবাইলে চিকিৎসা দিচ্ছি। এখন জ্বর নেই। হালকা কাশি হচ্ছে।

সবার কাছে দোয়া চেয়েছেন ডা. বসু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিবন্ধীর বাড়িতে খাদ্য সামগ্রী দিলেন এস এম ইয়াকুব আলী
পরবর্তী পোস্ট
শেখ তন্ময় এমপি’র অক্সিজেন সেবা পৌছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting