দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসাতক্ষীরা জেলা

মনগড়া প্রতিবেদন দাখিল: সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৯, ২০২০
আগস্ট ১৯, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

হাফিজুর রহমান,কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির হেলালীর পক্ষ নিয়ে জেলা শিক্ষা অফিসারের মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিলের ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ আগষ্ট কারিগরী ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন করেছেন ওই মাদ্রাসার জিবি কমিটির সদস্যরা।

দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল হক সহ নয়জন স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা গেছে. মাওলানা আব্দুল কাদির হেলালী মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিধিমালা বহির্ভুতভাবে সাড়ে নয় বছরে দাখিল পাশ করে ১৯৮০ সালের পহেলা সেপ্টেম্বর নাবালক অবস্থায় গান্দুলিয়া দাখিল মাদ্রাসায় সুপারইনটেনডেন্ট পদে যোগদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিধিতে মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে যোগদানের জন্য যে অভিজ্ঞতা ও যোগ্যতার কথা বলা আছে তা লঙ্ঘন করে তিনি দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

সূত্রটি আরো জানায়, আব্দুল কাদির হেলালী ২০১২ সালের ফতেপুর ও চাকদহের নাশকতা মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামী। ২০১৩ সালে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলী হত্যা মামলার এজাহার ও চার্জশীট ভুক্ত তিনি। এ ছাড়া ইউপি সদস্য শেখ ছিদ্দিকুর রহমান সহ পুলিশ বাদি হয়ে দায়ের করা প্রায় এক ডজন নাশকতার মামলার আসামী তিনি। ২০১৮ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটায় নাশকতার পরিকল্পানাকারি হিসেবে উপপারিদর্শক সুধাংশু শেখর হালদার তাকে মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনী এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।

অথচ আব্দুল কাদির হেলালীর চাকুরিতে বহাল হওয়া সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন ২০১৮ সালের ২৬ জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালকের কাছে যে প্রতিবেদন দাখিল করেছেন তাতে ২০১৮ সালের ২৩ এপ্রিল মাদ্রাসায় হাজির হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে মাদ্রাসা থেকে হেলালীকে গ্রেপ্তার করা হয় বলে উল্লে¬খ করেছেন। যা আইনের পরিপন্থি। তিনি কাদির হেলালীর দারা বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। এ ছাড়া সাতক্ষীরা আদালতের দেওয়ানী ৪/২০ নং মামলায় জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসায় হাজির না হয়ে হেলালীর দ্বারা প্রভাবিত হয়ে মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। ফলে আদালতে এ ধরণের অসত্য প্রতিবেদন দাখিলের ফলে ভেঙে পড়তে পারে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা।

আবেদনকারিরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন কারো দারা প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিলের কথা অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, তিনি সব কিছুই তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধভাবে ভারতে পুবেশের সময় ৭ বাংলাদেশি সহ মানব পাচারকারী আটক
পরবর্তী পোস্ট
আশাশুনির মহিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting