দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৪
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ভোটে হেরে গিয়ে বর্তমান মেম্বরকে হয়রানী করছে সাবেক মেম্বর

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০১৯
ডিসেম্বর ১০, ২০১৯ ০ কমেন্ট 395 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার পুষ্পকাটিতে বর্তমান ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার পরিবারকে হয়রানীর প্রতিবাদে সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি করেন কুলিয়ার ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য গোলাম রব্বানীর বড় ভাই আব্দুর রকিব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ইতোপূর্বে আমাদের এলাকা অর্থাৎ কুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন খাসখামার গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান মিজান। তিনি জামায়ত সমর্থিত ইউপি সদস্য ছিলেন। ২০১৩ সালে নাশকতাকালীন সময়ে প্রত্যক্ষভাবে সরকার বিরোধী আন্দোলনের নামে মিজানের নেতৃত্বে গাছ কাটা সহ এলাকায় ব্যাপক তান্ডব চালায় জামায়ত-শিবিরের ক্যাডাররা। এসব ঘটনায় নাশকতা, সরকারী গাছ কাটা সহ একাধিক মামলা রয়েছে মিজানের নামে। পরবর্তীতে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে অংশ নিলেও তার অপকর্মে তিক্ত হয়ে মিজানকে প্রত্যাখ্যান করে এলাকার জনসাধারন। ফলে জনগনের বিপুল ভোটে মিজানের বিপরীতে প্রতিদ্বন্দীতায় অংশ নিয়ে আমার ছোট ভাই গোলাম রব্বানী ইউপি সদস্য নির্বাচিত হয়। এতে করে আমার ভাই ইউপি সদস্য গোলাম রব্বানী সহ আমার পরিবারের উপর ব্যাপক ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে সাবেক ইউপি সদস্য মিজান। তাছাড়া গত বছর সাবেক ইউপি সদস্য মিজান সরকারী রাস্তা কাটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমার ভাই বর্তমান ইউপি সদস্য গোলাম রব্বানী ঘটনাস্থলে পৌছে তার কাজ বন্ধ করে দেয়াতেও আমার পরিরবারের ওপর ক্ষিপ্ত হয় সে। এরপর থেকে আমার পবিবারের ক্ষতিসাধন করতে একের পর এক আক্রমন চালিয়ে আসতে শুরু করে সে। আমার ছোট ভাই গোলাম রব্বানীকে ফাঁসাতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পাশাপাশি আমার মেজ ভাই আব্দুর রবের মালিকানাধীন খাসখামারে অবস্থিত বিসমিল্লাহ ব্রিকস নামের ইটভাটার ওপরেও কু-নজর পড়ে মিজানের। প্রকৃতপক্ষে সরকারী নিয়ম মোতাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স এবং তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের মতামত সহ লিখিত প্রতিবেদনের প্রেক্ষিতে খুলনা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (ছাড়পত্র নং- ১৮-১১৪৩৯) নিয়ে আমাদের বিসমিল্লাহ ব্রিকস নামের জিগজ্যাগ পদ্ধতির ইট ভাটাটি পরিচালনা করা হয়। তাছাড়া ইট পোড়ানোর লাইসেন্স প্রাপ্তির জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট আমাদের আবেদন করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের আবেদনের প্রেক্ষিতে ইট পোড়ানোর লাইসেন্সের জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন তদন্ত পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন। তাছাড়া আমাদের পরিচালিত ইট ভাটা থেকে প্রতি বছর নিয়ম মোতাবেক সরকারী রাজস্ব জমা দেয়া হয়। যার টিন নং- ৭৬৬৫৬৫৯৭৬৩৯০। সকল নিয়ম মেনে আমাদের ইট ভাটাটি পরিচালিত হওয়া স্বত্ত্বেও আমাদের ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত থাকা সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজান আমাদের ইট ভাটাটি বন্ধ করে দিতে একের পর এক বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য সম্বলিত অভিযোগ এবং মিথ্যা মামলা দায়ের করে আসছে। বর্তমানে আমি সহ আমার গোটা পরিবার তার অব্যহত ষড়যন্ত্র ও হয়রানীর শিকার হয়ে চরম দুর্দশা ও দুর্ভোগে দিন কাটাচ্ছি। এমতাবস্থায় ওই ষড়যন্ত্রকারী সাবেক ইউপি সদস্য নাশকতা সহ একাধিক মামলার আসামী মিজানের ষড়যন্ত্র ও হয়রানী থেকে রেহাই পাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবার সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রাণ সায়ের খাল ম্যাপ অনুযায়ী খননের নির্দেশ ডিসি’র
পরবর্তী পোস্ট
কলারোয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

রিলেটেড পোস্ট

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting