দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৪
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরযশোরসাতক্ষীরা সদর

ভেকু গাড়ি ভাড়া দিয়ে লেবার সর্দার আকরামকে হয়রানির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২৩
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 658 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভাড়ায় চালিত ভেকু গাড়ি (এক্সেভেটর বা মাটি কাটার যন্ত্র) চুক্তিভিত্তিক প্রদান করে এক লেবার সর্দারকে হয়রানির অভিযোগ উঠেছে। গাড়ি ফেরৎ দেওয়ারও দীর্ঘদিন পর গাড়ি চুরির অভিযোগে হুমকী ধামকী দেওয়া হচ্ছে লেবার সর্দার আকরাম হোসেনকে। ফলে আতঙ্কে দিন কাটছে তার।
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের জব্বার গাইনের পুত্র আকরাম হোসেন লেবার সর্দার হিসাবে কর্মরত। বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে কাজ নিয়ে শ্রমকিদের নিয়ে তা মজুরি ভিত্তিক সম্পাদন করেন তিনি। এমতাবস্থায় গত মে মাসে মেসার্স ইউনুস এন্ড ব্রাদার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার সাজেদুর রহমান অপুর কাছ থেকে যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালি কেয়াতলা খাল খননের দায়িত্ব নেন তিনি। খাল খননের জন্য মাটি কাটার ৫ টি এক্সেভেটর ভেকু মেশিন দিয়ে কাজ শুরু করেন তিনি। ৫ টি গাড়ির মধ্যে মেহেরপুরের মোঃ বিদ্যুৎ হোসেনের একটি ছিল। যে গাড়িটি ২৪০ ঘন্টায় ২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে গত ১৮ মে ভাড়া নেন লেবার সর্দার মোঃ আকরাম হোসেন। গাড়ি পরিচালনার জন্য গাড়ির মালিক প্রথমে জুয়েল ও পরে নাছির নামে দুজন চালক গাড়ির সাথে প্রেরণ করেন। কাজ শেষে গত ১৫ জুন গাড়ি বাবদ গাড়ি মালিককে সমুদয় টাকা ও হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আলোচনা সাপেক্ষে গাড়ির সর্বশেষ চালক নাছিরের কাছে গাড়ি বুঝ করে দেন ও কর্মস্থল থেকে গাড়ি নিয়ে যেতে বলেন। কাজ শেষ হওয়ায় উল্লেখিত ৫ টি গাড়ির ড্রাইভাররা গাড়িগুলোর ব্যাটারী খুলে ঠিকাদার অপুর ম্যানেজার তরিকুলের নেতৃত্বে স্থানীয় বিল্লাল গাজীর বাড়িতে তার জিম্মায় রেখে দেন এবং গাড়িগুলো দেখভালের দায়িত্ব দেন। পরে সুবিধামত সময়ে ৪ টি গাড়ি কাজের সাইট থেকে চলে গেলেও মোঃ বিদ্যুৎ হোসেনের গাড়িটি ও চালক নাছির সেখানে থেকে যায়। ১ মাস পরে গাড়ীর ড্রাইভার নাছির গাড়ি ফেলে রেখে বাড়িতে চলে যান। পরে ঠিকাদারের ম্যানেজার ২ জন লোক নিয়ে এসে বিল্লাল গাজীর বাড়ি থেকে গাড়ির ব্যাটারী নিয়ে গাড়িটা নিয়ে চলে যান। এখন গাড়ির মালিক ফোন করে সে গাড়ি নিয়ে যায় নি বলে গাড়িটি ফেরৎ দেওয়ার জন্য লেবার সর্দার আকরামকে চাপ সৃষ্টি করছে।
সরেজমিনে অনুসন্ধানে গেলে গাড়ির ব্যাটারী হেফাজতে রাখা বিল্লাল গাজী ও তার পুত্রবধু সাগরিকা বেগম বলেন, “ঠিকাদারের ম্যানেজার তরিকুল এসে ব্যাটারী রেখে গিয়েছিল তাই সে পরে দুই জন লোক নিয়ে ব্যাটারী চাইলে আমরা দিয়ে দেই। পরে তারা গাড়ি নিয়ে চলে যায়।
সাইটে কাজ চলাকালীন নৈশ প্রহরী আবুল কালাম জানান, “কাজ শেষ হলে লেবার সর্দার আকরাম এখান থেকে চলে যায়। ১ টি গাড়ি অনেকদিন থেকে যায় পরে ম্যানেজার দুজন লোক এনে গাড়িটি নিয়ে যায়।
জানতে চাইলে গাড়ির সর্বশেষ ড্রাইভার নাছির বলেন, “কাজ শেষ হলে আকরাম ভাই বলার পর আমি মালিকের সাথে (বিদ্যুৎ) কথা বললে মালিক বলে আকরামের কাছে টাকা পাবে সব টাকা না দিলে গাড়ি উঠায় নিবে না। এভাবে ১ মাস হয়ে গেলে আমি কোন কাজ না থাকায় ওখান থেকে চলে আসি। আমি বিল্লাল গাজীর কাছে ম্যানেজারকে নিয়ে ব্যাটারী রেখে আসি তবে আমি আর ব্যাটারী আনতে যাই নি। ”
এ বিষয়ে জানতে চাইলে লেবার সর্দার মোঃ আকরাম হোসেন জানান, “আমি গত ১৮ তারিখে বিদ্যুৎ হোসেনের কাছ থেকে গাড়িটি ভাড়া নেই। যা কাজ শেষে তাকে টাকা পরিশোধ করে গাড়িটি নিয়ে যেতে বলি। এ গাড়ির জন্য সে কোন টাকা আমার কাছে পাবে না। তার আরেকটি গাড়ি আমি আগে ভাড়া নেই যে গাড়ি এখানে কাজ শেষ হলেও আমার অন্য সাইটে চলছিল। ঐ গাড়ির জন্য আমার কাছে ৮৪ হাজার টাকা পাবে তবে আমি তাকে ২ লক্ষ টাকার চেক দিয়ে রেখেছি। এখান থেকে আমি গাড়ি ছেড়ে দিয়ে তাকে বলে ড্রাইভারকে বুঝ করে দেই তারা গাড়ি নিয়ে গেছে বা কে নিয়ে গেছে সেটি আমি জানি না। এখন বিৎ্যুৎ ফোন করে আমাকে গাড়ি বের করে দেওয়ার জন্য চাপপ্রয়োগ করছে। বিভিন্ন লোকদের দিয়ে ফোন করিয়ে হমিকী দিচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভেকু গাড়ির মালিক মোঃ বিদ্যুত হোসেন মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পরবর্তী পোস্ট
কুল্যা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র চাল বিতরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...

এপ্রিল ১৬, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting