দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশী, সাহায্যে এগোচ্ছে না কেউ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২৩
এপ্রিল ১০, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালি ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে একটি নৌকা। সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন এ তথ্য নিশ্চিত করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই এবং বিরূপ আবহাওয়ার কারণে যেকোনো সময় ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে নৌকাটি। এর আশপাশে দুটি জাহাজ থাকলেও সেগুলোকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে নিষেধ করা হয়েছে।

ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন। বেসরকারি সংস্থাটি রোববার (৯ এপ্রিল) টুইটারে জানায়, লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া একটি নৌকা থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান ঘোষণা করা হয়নি।

অ্যালার্ম ফোন বলছে, নৌকায় থাকা মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন। নৌকায় জ্বালানির অভাব দেখা দিয়েছে এবং নিচতলায় পানি উঠে গেছে। মাঝি চলে যাওয়ায় সেটি এখন নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই।

নৌকাটি এখন মাল্টা ও ইতালির মধ্যকার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া’ এসএআর-এ রয়েছে। দুর্গতদের জীবন বিপন্ন থাকায় সাহায্য পাঠাতে বিলম্ব না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি খুঁজে পাওয়ার কথা জানিয়েছে জার্মান সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল৷ তারা জানায়, নৌকাটির আশপাশে দুটি জাহাজ রয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার না করতে ওই দুই জাহাজকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু একটি জাহাজকে জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করতে বলেছে মাল্টা।

সংস্থাটি বলেছে, নৌকার ৪০০ আরোহী মৃত্যুমুখে রয়েছে। তাদের বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সি-ওয়াচ ইন্টারন্যাশনাল সোমবার সিএনএন’কে জানিয়েছে, রাতের বেলা আবহাওয়া ‘খুব খারাপ’ হয়ে গিয়েছিল। দেড় মিটার (পাঁচ ফুট) পর্যন্ত ঢেউ হচ্ছিল। এনজিওটির এক মুখপাত্র বলেছেন, আরোহীর সংখ্যা ও বর্তমান আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

মুখপাত্র আরও বলেন, মাল্টার উদ্ধার সমন্বয় কেন্দ্রকে অবিলম্বে অভিযান শুরু করতে হবে। কিন্তু পরিবর্তে বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল পেট্রোল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন নৌকাটি নিজেই ইতালির দিকে যেতে পারে, যা খুবই বিপজ্জনক।

ইতালীয় কোস্ট গার্ড বলেছে, তাদের কাছে নৌকাটি সম্পর্কে দেওয়ার মতো কোনও তথ্য নেই। তবে গত ২৪ ঘণ্টায় সিসিলিয়ান দ্বীপ ল্যাম্পেদুসায় হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে বলে জানিয়েছে তারা।

প্রতি বছর যুদ্ধ, নির্যাতন ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং আরও ভালো অর্থনৈতিক সম্ভাবনার সন্ধানে ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে অনেকেই ছোট ছোট নৌকায় মাঝসমুদ্রে আটকা পড়েন। এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা নিয়ে এ অঞ্চলের ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়।

ঝুঁকি নিয়ে সাগরপথে ইউরোপ যাওয়ায় শীর্ষে বাংলাদেশিরা

জাতিসংঘের শরণার্থী সংস্থার সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ১৩১ জন অভিবাসনপ্রত্যাশী। সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন আরও ১ হাজার ৩৬৮ জন।

গত মার্চ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।

চলতি বছরে এ পর্যন্ত ২৭ হাজার ৮৭৫ জন এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন। এদের বেশিরভাগই আইভরি কোস্ট, গিনি, বাংলাদেশ, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক হাজার গোলে অবদান মেসির, অবশেষে জয়ে ফিরলো পিএসজি
পরবর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত ৫

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting