দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভিড় এখন সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসে, হাত ধোয়ার জন্য শুধু পানি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২০
মার্চ ২৩, ২০২০ ০ কমেন্ট 367 ভিউস

আকরামুল ইসলাম:
করোনা পরিস্থিতি মোকাবেলায় যে কোন ধরণের লোকসমাগাম ও বাড়ি থেকে বের হতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। তবে প্রশাসনের এ নির্দেশনা মানছেন না অনেকেই। কোন প্রকার নিরাপত্তা ছাড়াই বাড়ি থেকে বের হচ্ছেন অধিকাংশ মানুষ। এছাড়া সরকারি দপ্তরের বাইরে হাত ধোয়ার পানি রেখেই দায় সেরেছে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রি অফিস।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, আগতদের হাত ধোয়ার জন্য বাইরে বসানো হয়েছে বেসিং। তবে সেখানে পরিষ্কার করে হাত ধোয়ার জন্য নেই কোন সাবার বা হ্যান্ডওয়াশ। স্বাভাবিকভাবেই চলছে সকল দাপ্তরিক কার্যক্রম। করোনার কোন প্রভাবই নেই এ দপ্তরে।
সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত. হাজের সরদারের স্ত্রী আনোয়ারা বেগম (৮৫)। ১৭ শতক জমি বিক্রয়ের উদ্দেশ্যে রেজিষ্ট্রি করে দিতে এসেছেন জেলা রেজিষ্ট্রি কার্যালয়ে। সঙ্গে রয়েছেন ছেলে আব্দুল মজিদ সরদার।
বৃদ্ধা আনোয়রা বেগম জানান, জমি রেজিষ্ট্রি করে দিতে এসেছি। করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে শুনেছি। কোন সতর্কতা এখনো নেইনি।
ওই বৃদ্ধার ছেলে আব্দুল মজিদ সরকার বলেন, শুধু আমরা নই শত শত মানুষ এখানে রয়েছে। যে যার কাজে এসেছেন। দুই একজন ছাড়া সতর্কতামূলক কোন পদক্ষেপ কারো নেই। অফিসে হাত ধোয়ার জন্য পানি রাখা হয়েছে। তবে সেখানে কোন সাবান বা হ্যান্ডওয়াশ আমি দেখিনি।
আতঙ্কের কথা জানিয়ে দলিল লেখক মীর মনোয়ার আলী জানান, আমরা সকলেই আতঙ্কের মধ্যে রয়েছি। কিন্তু অফিস তো বন্ধ হয়নি। অফিস খোলা থাকায় ও কার্যক্রম স্বাভাবিক ভাবে চলার কারণে লোকজন ভিড় করছে।

সর্বসাধারণকে সমাগম না করার জন্য বলা হয়েছে জানিয়ে সাতক্ষীরা জেলা সাব রেজিষ্ট্রার মো. রফিকুল আলম বলেন, করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। বাইরে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয়েছে। অফিসের কার্যক্রম চলছে যথানিয়মে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অফিশিয়াল কার্যক্রম বন্ধ রাখার কোন সিদ্ধান্ত আসেনি।
হাত ধোয়ার পানি থাকলেও সাবান নেই এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে তিনি বলেন, হাত ধোয়ার জন্য সাবাবের ব্যবস্থা করা হয়েছে। কেউ হাত না ধুলে আমি কি করতে পারি। আমাদের দেশের মানুষ সচেতন নয়। আমি তো নিজে গিয়ে হাত ধুইয়ে দিয়ে আসতে পারি না।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে ৯৬২ জন
পরবর্তী পোস্ট
করোনা ভাইরাস এবং একটি আত্মোপলব্ধি : জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting