দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:১৬
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিরাশিফলসাতক্ষীরা জেলা

ভিডা সংস্থার বিরুদ্ধে কর্মীদের আড়াই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ!

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৪ ০ কমেন্ট 198 ভিউস

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ভিলেজ ইনিটগ্রেটেড ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশান (ভিডা) সংস্থার বিরুদ্ধে কর্মীদের ভাতার প্রায় আড়াই লক্ষ টাকা না দিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংস্থার কর্মী আসমা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্র ও ভুক্তভোগি কর্মীরা জানান, বাদী বাঁকড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী আসমা খাতুন এবং ভিডার অপর কর্মীবৃন্দ লিপিকা, মর্জিনা খাতুন, রজনী সরকার, ডলি বালা, রহমত, রাজিয়া ও আঁখি প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতার চুক্তিতে ভিডার কাজে নিয়োগ প্রাপ্ত হন। গত ১ জানুয়ারী ২৪ তারিখ হতে নিয়োগ পেয়ে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিডি উপকারভোগিদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ভিডার পরিচালক মো. মাহবুবুল ও সুপারভাইজার নবাব আলী তাদের কাজ পরিদর্শন ও দেখভাল করে থাকেন। শুরু থেকে ভিডার কর্মকর্তারা মাস শেষে কর্মীদেরকে ৫০০০ টাকা করে ভাতার টাকা না দিয়ে কখনো ২৫০০ টাকা, কখনো ৩০০০ টাকা ও কখনো ৩৫০০ টাকা করে দিয়ে আসছেন। এ পর্যন্ত তাদেরকে প্রতারনামূলক ভাবে ভাতা বাবদ প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। টাকা তাদের মোবাইলে পাঠানো হয়ে থাকে এবং কোন সহি-স্বাক্ষর গ্রহণ করা হয় না। দায়িত্ব পালনকারীরা দীর্ঘ পথ অতিক্রম করে নিয়মিত দায়িত্ব পালন করলেও সীমিত ভাতার টাকা থেকে বড় অংকের টাকা কেটে নেওয়ায় যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি পরিবারের কাছে জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন। যে ভাতা তাদের দেওয়া হয়েছে তার বড় অংশ তাদের যাতয়াতে ব্যয় হয়ে যায়। এতে প্রতারিত হয়ে তারা কাজে মনোনিবেশে দ্বিধাগ্রস্থ হচ্ছেন। সংগত কারনে, প্রশ্নের সৃষ্টি হচ্ছে, কেটে রাখা টাকা আত্মসাৎ করলেও কেন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। কেটে নেওয়া ভাতার টাকা সংস্থার ফান্ডে রেখে অব্যয়িত হিসাবে ফেরত দেওয়া বিধি সম্মত নয় কি? কিন্তু তা না করে কেটে রাখা টাকা কর্মকর্তারা ভাগাভাগি করে নিয়ে থাকেন এবং একজন কর্মকর্তাকে খুশি রাখতে বকশীস হিসাবে দেওয়া হয়ে থাকে বলে জানাগেছে। এলাকার সচেতন মহলের প্রশ্ন, ভাতার টাকা কেটে রাখা হচ্ছে কেন? কর্মীদের দায়িত্ব বুঝে নেওয়ার দায়িত্ব যাদের তারা নিতে না পারলে কর্মে অবহেলা ও অক্ষমতার জন্য উল্টো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি? অভিযোগকারীরা জানান, তারা দীর্ঘদিন প্রতিবাদের চেষ্টা করলেও নানা কথা বলে থামিয়ে রাখা হয়েছে। বাধ্য হয়ে তারা গত অক্টোবর মাসের ২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন, কিন্তু কোন প্রতিকার পাননি। একমাস অপেক্ষার পর বাধ্য হয়ে গত ২১ নভেম্বর মহা পরিচালক ও উপ পরিচালক এবং জেলা প্রশাসক বরাবর পুনরায় প্রতিকার প্রার্থনা করে আবেদন করেছেন। এ ব্যাপারে ভিডার সুপারভাইজার ও পরিচালকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যবহৃত নাম্বারটি বন্ধ দেখাতে থাকে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ভিজিডি উপকার ভোগিদের প্রশিক্ষণের জন্য তাদেরকে নিয়োগ দেয় ভিডা। প্রতিদিন ২ ঘন্টা করে মাসে ২০/২২ দিন করে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও তারা ৫০% এর বেশী কাজ করেননি। এছাড়া একজনের বাচ্চা থাকায় ঠিকমত কাজ করতে পারেননি। এজন্য ভাতার টাকা কম দিয়ে থাকে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি সরকারি কলেজের ৫ শিক্ষককে রাজস্বখাতে নিয়োগ
পরবর্তী পোস্ট
তালায় শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting