দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 301 ভিউস

জাতীয় ডেস্ক:

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মাতুব্বরকে (৩৬) হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাতটার দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের কাছে এ ঘটনা ঘটে। কিবরিয়া মাতুব্বর ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিবিরকান্দা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে।

ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আগামী ৪ মার্চ ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর উপস্থিত থাকার কথা। এ উপলক্ষে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা ছিলো। সভা শেষে অটো গাড়িতে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাতুব্বরের উপর এ হামলার ঘটনা ঘটে।

কিবরিয়া মাতুব্বর জানান, মিটিং শেষে ফেরার পথে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকট পৌঁছালে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘারুয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান নিরু খলিফার নেতৃত্বে আমার উপর হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, কিবরিয়া মাতুব্বরের একটি হাত ভেঙে গিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে থেতলে গিয়েছে। সোমবার রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে।

অভিযোগের ব্যাপারে ফিরুজুর রহমান নিরু খলিফা বলেন, আমি এ হামলার সাথে জড়িত নই।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, হামলার ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশের উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
বাগেরহাটে আইএলওর ড্রাইভিং শিক্ষার্থীদের লাইসেন্স নিয়ে ঘুষের অভিযোগ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting