দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫১
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বয়স বাড়বে না চীনের জিন থেরাপিতে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২১
জানুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 436 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বয়সও। সেই সঙ্গে কমতে থাকে তারুণ্যের জৌলুস। তবে সুখবর নিয়ে এসেছেন চীনের একদল গবেষক। জানিয়েছেন আটকানো যাবে বয়সের চাকা। যার ফলে ধরে রাখা যাবে তারুণ্য, বাড়বে আয়ু। তারা আবিষ্কার করেছেন নতুন এক ধরনের জিন থেরাপি, যা ধরে রাখবে তারুণ্য।

প্রাণিকোষের বয়স বৃদ্ধির জন্য দায়ী করা হয় ‘ক্যাট-সেভেন’ জিনকে। বিশেষ প্রক্রিয়ায় কোষের এই জিন নিষ্ক্রিয় করার ফলে স্বাভাবিক আয়ুষ্কাল বাড়ানো সম্ভব বলে দাবি করছেন চীনের গবেষক দল। তাদের মতে, ‘ক্যাট-সেভেন’ জিনের কার্যকারিতা নষ্ট করার মাধ্যমে ধরে রাখা যাবে তারুণ্য।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধ্যাপক ও প্রাণিবিদ্যা ইনস্টিটিউটের কো-সুপারভাইজার কু জিং বলেন, আমার ধারণা, আমরা এখনো বার্ধক্যের প্রক্রিয়া সম্পর্কে জানি না। প্রকৃতিকেও অস্বীকার করতে পারি না । এ অবস্থায় আমরা মূলত আয়ুকাল বাড়ানোর গোপন সূত্র অনুসন্ধান করতে পারি।

ইতোমধ্যেই নতুন এই জিন থেরাপি ইঁদুরের শরীরে প্রয়োগ করে পাওয়া গেছে ইতিবাচক ফলাফল। গবেষণায় দেখা গিয়েছে, ‘ক্যাট-সেভেন’ জিন মিউটেশন করে শতকরা ২৫ ভাগ ইঁদুরের স্বাভাবিক জীবনকাল বেড়েছে। এর পাশাপাশি তাদের দৈহিক গঠনে উন্নতি হয়েছে, শরীরেও বেড়েছে শক্তি।

কু জিং বলেন, ৬ থেকে ৮ মাস পর এই ইঁদুরগুলোর সার্বিক উন্নতি লক্ষ্য করা যায়। তারা আরো শক্তিশালী হয়েছে, দেখতেও ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শতকরা ২৫ ভাগ ইঁদুরের আয়ুকাল বেড়েছে। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

প্রাথমিকভাবে ইঁদুরের যকৃত কোষের পাশাপাশি মানুষের ভ্রূণকোষ ও যকৃত কোষে এই জিন থেরাপি প্রয়োগ করে কোনো দৃশ্যমান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি বিজ্ঞানীদের। এ পদ্ধতি কাজে লাগিয়ে তারুণ্য ধরে রাখার অদম্য চেষ্টায় মানুষ আরো এক ধাপ এগিয়ে যাবে বলেও আশা করছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্যাংক ডাকাতি শিখতে ১৫৪ বার ‘ধুম থ্রি’ দেখেন স্কুলছাত্র কৌশিক
পরবর্তী পোস্ট
বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting