বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেবিট,মোস্তাক আহমেদ। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আমার কথা শোন, ছাটরা বলবে বড়রা শোনবে, ীর্ষক মতবিনিময় সভা, বশেষ চাহিদা সম্পন্ন শিশু, শ্রমজীবী শিশু ও সাধারণ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামী ৮ অক্টোবর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচি শেষ হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

spot_img

More from this stream

Recomended