দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০১
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 409 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে বসছে আইসিসির ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ। আসরে সরাসরি অংশ নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল শ্রীলঙ্কার জন্য। কিন্তু প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে বৃষ্টির বাধায় শঙ্কায় ফেলেছে তাদের সরাসরি অংশগ্রহণে। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে স্লো ওভার রেটিংয়ের কারণে পয়েন্ট হারানোর শাস্তি।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার (২৮ মার্চ) বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠেই গড়ায়নি। তাতে সফরকারীরা বেশ ক্ষতিগ্রস্তই হয়েছে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে স্বাগতিকরাসহ মোট আট দল। ২০২০ সালের ৩০ জুলাই থেকে শুরু করে চলতি বছরের ১৪ মে’র মধ্যে যে দলগুলো আইসিসি বিশ্বকাপ ‍সুপার লিগ টেবিলের সেরা আটে থাকবে তারাই জায়গা করে নেবে সরাসরি বিশ্বকাপে।

ইতোমধ্যে তালিকায় জায়গা করে নিয়েছে সাত দল। বাকি এক দলের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ হেরে দৌড় থেকে প্রায় ছিটকে গেছে ক্যারিবীয়রা। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮৮। সুপার লিগে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। দক্ষিণ আফ্রিকার হাতে আছে দুই ম্যাচ। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৮।

পরবর্তী সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচেই জয় তুলে নিলে প্রোটিয়াদের পয়েন্ট দাঁড়াবে ৯৮’তে। অন্যদিকে ২১ ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮। সরাসরি বিশ্বকাপে সুযোগ পেতে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে চমক দেখাতে হবে তাদের।

দক্ষিণ আফ্রিকা কিংবা আয়ারল্যান্ড লড়াই থেকে অবশ্য আগেই ছিটকে যেতে পারতো। অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। নিউজিল্যান্ড সফরের আগে ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল ৮২। প্রথম ম্যাচে হারের পরও তাদের সুযোগ ছিল পরবর্তী দুই ম্যাচে জয় তুলে নিয়ে টিকিট নিশ্চিত করার।

কিন্তু বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় তাদের সরাসরি অংশগ্রহণ এখন শঙ্কার মধ্যে পড়েছে। এর মধ্যে আবার প্রথম ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এক পয়েন্ট কেটে নিয়েছে। তার সঙ্গে ম্যাচ ফির জরিমানা তো আছেই। ২৩ ম্যাচ শেষে লঙ্কানদের পয়েন্ট এখন তাই ৮১।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে খেলার ফাঁকে বিজ্ঞাপনে সাকিব
পরবর্তী পোস্ট
মেক্সিকোতে অভিবাসনকেন্দ্রে ভয়াবহ আগুন, মৃত ৩৭

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting