দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৫
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম
আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...
পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা
উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...
শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতিসারাদেশ

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১, ২০২৬
এপ্রিল ১, ২০২৬ ০ কমেন্ট 244 ভিউস

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বিরোধী দলের ওয়াকআউটের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “বিরোধী দল ওয়াকআউট করতে চেয়েছেন, তারা সেটা করতে পারেন। সংসদের সংস্কৃতিতে সেটা আছে।”

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে তিনি এসব কথা বলেন। এর আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর ফ্লোর নিয়ে অনির্ধারিত আলোচনায় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের প্রতিকার না পাওয়ার অভিযোগ করে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের উদ্দেশে বলেন, “তারা ওয়ার্ক আউট করতে পারেন।”

সালাহ উদ্দিন আহমদ বলেন, “বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টের কালচারে সেটা আছে, রাইট আছে। তারা ওয়াকআউট করতে পারেন। তবে, যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা এক বা দুই মিনিট রেকর্ডে থাকা ভালো। যে মুলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রিসাইড করেছেন, উনি গ্রহণ করেছিলেন। তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম, যেটা ৬৮ বিধিতে হতে পারে। কিন্তু মূলত প্রস্তাব, যে রুলস অব প্রসিডিউর আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাইড করেছেন, সেটা আমি আগে উত্থাপন করেছি।”

তিনি আরও বলেন, “যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেরকম কোনও বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে। আপনি আলোচনার জন্য রেখেছেন এবং সেটা দুই ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে। পক্ষে আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু, এটা যেহেতু বিধিবহির্ভূত এবং আলাপ-আলোচনা হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে, ইটস টক আউট আলোচিত হয়েছে সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনও বিধান নাই।”

মন্ত্রী বলেন, “শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কিনা, উত্থাপিত হবে অথবা হবে না তার ওপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু, আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে এই আলোচনা প্রস্তাব উত্থাপিতই হতো না। স্পিকার হিসাবে আরেকটা অপশন আপনার কাছে আছে। আপনি কোনও মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না, আপনি এটা রিড আউট করে। এটা প্রিভিলেজ হলো, অপজিশন মেম্বার কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায়, ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে, তারা ট্রেজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায়, সেজন্য মুলতবি প্রস্তাব তোলে। তোলার পরে সেটা মুলতবি হলো কি হলো না সেটা স্পিকারের এখতিয়ার অথবা ভোটাভুটির এখতিয়ার। তখন মুলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেজটা হলো যে তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয় সেটাই।

“আর আমরা কোনও মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই। উনি (বিরোধী দলের নেতা) যেটা বলেছেন, সেটা অসত্য বলেছেন, যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে, একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের নেতার একই রকম মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন; এজ এ ম্যাটার অফ রাইট বেসরকারি সদস্য সেটা ক্লেইম করতে পারেন”, যোগ করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
পরবর্তী পোস্ট
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ১০ দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধার কার্যক্রমে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting