দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিনামূল্যে একটি চকলেটও খাইনি: পলাতক ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 282 ভিউস

জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা শান্ত কুমার রায় ফেসবুক স্ট্যাটাসে নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্ট্যাটাসে তিনি দাবি করেন- একজন তার কাছে দুই কোটি টাকা দাবি করলে তিনি ৪০ লাখ দেওয়ায় তার হুমকিতে পালিয়ে গেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা তার ফেসবুক আইডি থেকে দেওয়া একটি স্ট্যাটাসে এ কথা বলেন।

অভিযুক্ত শান্ত কুমার রায় উপজেলার থোল্লাকান্দি এলাকার নির্মল রায়ের ছেলে। সে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসমাজসেবা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্ররাজনীতির পাশাপাশি ইসকনের সক্রিয় সদস্য ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি থেকে পলাতক রয়েছেন এ ছাত্রলীগ নেতা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২ জন তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্ট্যাটাসে শান্ত লিখেন, প্রিয় দেশবাসী আজ আমি সবার কাছে খারাপ কিন্ত বিবেচনা করুন আমি কেনো এমন হলাম যে আমি বিনামূল্যে একটি চকলেটও কারও কাছ থেকে খায়নি কেনো এত বড় অপরাধী হলাম। যাকে কোটি কোটি টাকা দিলাম, জীবনের শ্রেষ্ঠ সময় নষ্ট করলাম তার জন্য আজ আমার এই অবস্থা। যার কথা বলছি সে কিছুদিন আগে আমার কাছ থেকে দুই কোটি টাকা চাইলো। আমি ৪০ লাখ টাকা দিলাম। পরে বললাম ভাই আমি আর পারছি না। সে বললো- তোমার বাবার কাছে বলো। আমি বললাম- বাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। তাছাড়া আমার বাবার ব্যবসা এখন নষ্ট হয়ে গেছে আমার সঙ্গে যোগাযোগ নেই। তারপর সে বলে- কিছু বুঝি না টাকা তার লাগবে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মেরে ফেলার হুমকি দিতে থাকে সে ও তার সহযোগীরা। এই ভয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমার কাছে অডিও-ভিডিও রেকর্ড সব আছে কিন্তু পরিবারের সদস্যদের জীবন বাঁচানোর জন্য তার নাম-প্রমাণ প্রকাশ করতে পারছি না। বাড়ি থেকে যখন বের হই আমার কাছে সাত হাজার টাকা ছিলো এখন আমার বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ।

তিনি স্ট্যাটাসে আরও বলেন, যেতেতু ব্যবসা করেছি তাই আমার দেনা পাওনা আছে, কিন্তু আজ তিলকে তাল করে আমার ও আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও খবর প্রকাশ করছে। যারা আমার কাছে সত্যিকারের টাকা পাওনা তারা একদিন তা ফেরত পাবেন। যারা মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন তাদের বিচার আইন দেখবে।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, শান্ত রায়ের ফেসবুক স্ট্যাটাস ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। শান্তর বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কক্সবাজারে ভূমিকম্প অনুভূত
পরবর্তী পোস্ট
ফুটবলে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting