দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

বিক্ষোভের পর সাকিবের ফার্মের শ্রমিকদের বেতন পরিশোধ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৩, ২০২০
এপ্রিল ২৩, ২০২০ ০ কমেন্ট 508 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
বিক্ষোভের পর ক্রিকেটার সাকিব-আল-হাসানের কাকড়া ফার্মের শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী এলাকায় অবস্থিত খামারের ১৫০ শ্রমিকদের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হয়।
বুড়িগোয়ালীনি ইউনিয়নে ক্রিকেটার সাকিব-আল-হাসান গড়ে তোলেন সাকিব এগ্রো ফার্ম লিমিটেড নামে কাকড়া হ্যাচারী। মূলত সুন্দরবন থেকে আহরিত কাকড়া প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানী করা হয় এ ফার্ম থেকে।
এর আগে বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে ফার্মের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। যদিও সাকিব-অাল-হাসান তার ফেসবুক পেজে জানিয়েছেন, বকেয়া বেতনের বাকি থাকার বিষয়টি তিনি অবগত ছিলেন না।
জানা গেছে, ১৫০ শ্রমিকের মাঝে ১৯ লাখ ৫৩ হাজার ৯০ টাকা পরিশোধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফার্মের জেনারেল ম্যানেজার সালাউদ্দীন।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, সাকিবের খামারের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেওয়া হয়েছে। বেতন পেয়ে শ্রমিকরা সাকিব-আল-হাসানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
শ্রমিকদের টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন সাকিব আল হাসানের কাঁকড়া খামার প্রকল্পের তত্ত্বাবধায়ক ক্রিকেটার সগীর হোসেন পাভেল, জেনারেল ম্যানেজার সালাউদ্দিন, সাতক্ষীরা ফুটবল এ্যাসোসিশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ ফার্মের কর্মকর্তা ও কর্মচারীরা।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন জানান, সাকিব-আল-হাসানের নির্দেশনায় ঢাকা থেকে টাকাগুলো পাঠানো হয়। এরপর একত্রে গিয়ে শ্রমিকদের মাঝে হাতে হাতে নিজেদের পাওনা টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মূলত শ্রমিকদের কারো এক মাস, কারো দুই মাস বা কারো তিন মাস এমনভাবে বেতনগুলো বাকি ছিল।
সাকিব-আল-হাসান এগ্রো ফার্ম লিমিটেডের জেনারেল ম্যানেজার সালাউদ্দীন বলেন, ১৫০ জন শ্রমিকদের বকেয়া বেতন সবটুকুই পরিশোধ করা হয়েছে। সাকিব ভাই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য টাকা পাঠিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোগী তথ্য গোপন করায় করোনায় আক্রান্ত আরও ৩ জন, আইসিইউ লকডাউন
পরবর্তী পোস্ট
হৃদয়পুরে বাজে বাঁশি

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting