দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০০
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপি যখন কর্মসূচি দেয় তখনই জনমনে আতঙ্ক দেখা দেয় : সুজিত রায় নন্দী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি যখন কর্মসূচি দেয় তখনই জনমনে আতঙ্ক দেখা দেয়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। রাজনৈতিক ও জনগণের দল হিসেবে জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, জনগণের বিপদে-আপদে সুখে-দুখে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ পাশে দাঁড়ায়, এটা আওয়ামী লীগের ঐতিহ্য। দুর্দিনে দুর্বিপাকে মানুষের পাশে থাকে। সে কারণে আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা শান্তিতে বিশ্বাস করি, সহিংসতায় বিশ্বাস করি না। এ কারণে আজকে আমাদের এই শান্তি সমাবেশ। বিগত দিনের অভিজ্ঞতা বিএনপি-জামায়াত জোটের সহিংসতার তাণ্ডব জনগণ ভুলে নাই। আওয়ামী লীগ সরকারে আছে, রাজনীতির মাঠেও রয়েছে। জনগণের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো অপচেষ্টা এই দেশে আর হতে দেওয়া হবে না।

শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রার নামে সারাদেশে বিএনপি-জামায়াত ও তাদের মিত্রদের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় এদিন জেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, অ্যাড. বদিউজ্জামান কিরণ, আবু সায়েদ সরকার, বেলায়েত হোসেন বিল্লাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমুখ।

জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী পরিচালনায় সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় এবং শান্তি সমাবেশের জন্য রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই : প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
ইভিএমে নির্বাচন নিয়ে এখনো কেউ তথ্যনির্ভর অভিযোগ দিতে পারেনি : সিইসি

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting