দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বারোমাসি তরমুজ চাষে ভাগ্য খুলেছে কালিগঞ্জের সিরাজুলের

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০২৩
সেপ্টেম্বর ৫, ২০২৩ ০ কমেন্ট 264 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: বারোমাসি তরমুজ চাষে ভাগ্য খুলেছে কালিগঞ্জের সিরাজুল ইসলাম ও সহিদুল ইসলামের। বারোমাসি দেখতে আকর্ষণীয়, খেতে সুস্বাদু এসব তরমুজের বাজারে ব্যাপক চাহিদা থাকায় চলতি মৌসুমে তার লাভ ছাড়িয়েছে লক্ষাধিক টাকা। সিরাজুলের সাফল্য সাড়া ফেলেছে এলাকার অন্য কৃষকদের মাঝেও। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক সিরাজুল প্রচলিত জাতের সবজি ও ফলের পাশাপাশি শখ ও কৌতূহলের বশে গত বছর পরীক্ষামূলকভাবে শুরু করেন থাই জাতের তরমুজ চাষ। ফলন ভালো ও বাজারে দাম ভালো পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে চাষ করেন কানিয়া, মুনিয়া ও সুইটব্লাক নামের তিন প্রজাতির থাই তরমুজ। বারোমাসি তরমুজ আবাদে সাফল্যের খবরে ফসলটির প্রতি আগ্রহ জেগেছে স্থানীয় কৃষকদের। প্রতি দিনই আশপাশের গ্রাম থেকে কৃষকরা দেখতে আসছেন তরমুজ ক্ষেত। তরমুজ ক্ষেতে সরেজমিন দেখা যায়, জমিতে তরমুজের জন্য তৈরি করা হয়েছে ঘেরের ভেঁড়িতে সারি সারি মাচা। মাচাগুলোতে তিন ধরনের তরমুজ ঝুলছে। কানিয়া জাতের তরমুজগুলো ডোরাকাটা সবুজ রঙের। তবে এর ভেতরের অংশ হলুদ রঙের। পাশের মাচায় ঝুলছে হলুদ রঙের বাঙ্গিসদৃশ তরমুজ। এর নাম মুনিয়া, ভেতরের অংশ লাল। কিছু মাচায় কালচে সবুজ রঙের সুইট ব্লাক তরমুজ, এরও ভেতরের অংশ লাল রঙের। সফল চাষী সিরাজুল ইসলাম জানান, তিন ধরনের তরমুজ চাষ করলেও বাজারে কানিয়া তরমুজের চাহিদা সবচেয়ে বেশি। এর পরই রয়েছে সুইট ব্লাক। গত বছর স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর থেকে এসব তরমুজের বীজ সংগ্রহ করেন তিনি। গত মৌসুমে লাভবান হওয়ায় এ বছর চাষের পরিধি বাড়িয়েছেন। আগামীতে আরও বড় পরিসরে বারোমাসি তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে তার। তিনি জানান, তরমুজ আবাদের জন্য তৈরি করা মাচাতেই ফল সংগ্রহ শেষে শসা, করল্লা, শিমসহ বিভিন্ন সবজির আবাদ করা যায়। ফলে একই মাচা বারবার ব্যবহারে সাশ্রয় হয় কৃষকের। তিনি এ প্রতিনিধিকে বলেন নিত্যনতুন ফসল আবাদে আমার আগ্রহ ছোটবেলা থেকেই। গত বছর পাঁচ কাঠা জমিতে তরমুজ পরীক্ষামূলক চাষ করি। বাজারে দেখলাম ভালো চাহিদা। এ বছরে বারোমাসি তরমুজ রোপণ করে দারুণ ফলন পেয়েছি। বাজারেও ভালো চাহিদা আছে, প্রতি কেজি ৫৫/৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বল্প সময়ে ভালো লাভ হওয়ায় তার দেখাদেখি বারোমাসি তরমুজ আবাদে আগ্রহী হয়েছেন এলাকার অন্য কৃষকরাও। কৃষ্ণনগর এলাকার কৃষক ও ইউপি সদস্য জবেদ আলী বলেন, সিরাজুল ইসলাম যে তরমুজ গুলোর চাষ করেছেন, তা ৬০ দিনেই বিক্রির উপযোগী হয়ে যায়। ক্ষেতের তরমুজ তোলার পর ওই মাচায় শীতের সবজি চাষ করলে দ্বিগুণ লাভ হবে। এ জন্য তিনি সামনের বছরই বারোমাসি তরমুজ চাষের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সাফল্যে খুশি জেলার কৃষি বিভাগও। নতুন ফসল উৎপাদনে উদ্যমী চাষিদের সহযোগিতার আশ্বাসও দিলেন তারা। ইউনিয়ন কৃষি উপ সহকারী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সিরাজুল ইসলাম বিভিন্ন সময় নতুন নতুন ফসল চাষে সফল হয়েছেন। এবার থাই তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আমরা এ ধরনের প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি। আশা করছি, আগামীতে বারোমাসি তরমুজ উৎপাদন অনেক বাড়বে। তরমুজ চাষের প্রসার ঘটলে ভোক্তারা বারো মাসই গরমে প্রশান্তির এ ফলটির স্বাদ পাবেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন বলেন কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া, বেনাদোনা, সোতা, রঘুনাথপুর, কালিকাপুরসহ বিভিন্ন গ্রামে ব্যাপক ফসলের চাষ হযে থাকে। প্রতিদিন নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে কয়েক ট্রাক সবজি, তরমুজ, খিরাই, শষা ও তরিতরকারী রপ্তানি করা হয়। আমি চেষ্টা করি কৃষকরা যেনো নির্বিঘ্নে তারা চাষাবাদ করতে পারেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন শারীরিকভাবে অসুস্থ
পরবর্তী পোস্ট
তেলেখালি স্মার্ট কমিউনিটি ক্লিনিক হিসাবে নির্বাচিত ৫০ হাজার টাকা চেক প্রদান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

কালিগঞ্জে ৫৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

মার্চ ২৫, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬

নলতায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

মার্চ ১, ২০২৬

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting