দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বাগেরহাটে বিএনপির পদযাত্রা শেষে ২৫ নেতাকর্মীকে আটক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 297 ভিউস

জাতীয় ডেস্ক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতারা বলছেন, আটক নেতাকর্মীদের মধ্যে কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্র্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম রয়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেন কৃষিবিদ শামীম, এম এ সালামসহ অন্য নেতাকর্মীরা। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে পুরাতন বাজার এলাকা থেকে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকে আটক করে পুলিশ।

এদিকে আটকের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’ পুলিশ প্রেসক্লাবও ঘিরে রেখেছে দাবি করে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, প্রেসক্লাব থেকে নামলেই অন্য নেতাদের গ্রেপ্তারের জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের কেউ সেখানে যেতেও পারছে না।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বিএনপিকে মিছিল করতে নিষেধ করা হলেও তারা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করে। দলটির নেতাকর্মীদের নাশকতার পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পারি। এ কারণে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলটির ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমাদের যাচাই-বাছাই চলছে।’

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম। এসময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম গোড়া, ব্যারিস্টার জাকির হোসেন, অহিদুল ইসলাম পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বানচাল করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করে। সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। আমাদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। অতিদ্রুত এসব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এছাড়া সারাদেশে নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি পালন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী
পরবর্তী পোস্ট
প্রাণিসম্পদে বিপ্লব এসেছে, এখন টার্গেট রপ্তানি বাড়ানো: শ ম রেজাউল

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting