দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বাগেরহাটে আইএলওর ড্রাইভিং শিক্ষার্থীদের লাইসেন্স নিয়ে ঘুষের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 294 ভিউস

জাতীয় ডেস্ক:

বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর স্কিলস-২১ প্রকল্পে প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে প্রশিক্ষক আইএলওর ড্রাইভিং প্রশিক্ষক মো. রুবেলের বিরুদ্ধে। বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) চলমান ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ২৫ শিক্ষার্থীর মধ্যে অন্তত ১৮ জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে। যারা টাকা দেয়নি তারা পাশ করতে পারবে না আইএলওর ড্রাইভিং প্রশিক্ষকের বিরুদ্ধে এমন হুমকির অভিযোগ করেছেন ২য় ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

মোঃ সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী জানান, বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে আইএলওর চার মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলে আমরা আইএলও থেকে ৪ হাজার ২শ টাকা পাই। ভর্তির সময় বলা হয়েছিল ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের কোন টাকা লাগবে না। কিন্তু এখন আমাদের কাছ থেকে ড্রাইভিং পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার জন্য জন্য ৩ হাজার টাকা করে নিয়েছেন প্রশিক্ষক মো. রুবেল। শুধু আমি না, প্রায় সকল প্রশিক্ষণার্থীর কাছ থেকে এই টাকা নিয়েছেন রুবেল স্যার। অপর এক শিক্ষার্থী জানান, বিআরটিএতে টাকা দেয়া লাগবে বলে আমাদের কাছ থেকে ৩ হাজার করে টাকা নিয়েছে। আমিসহ অন্তত ১৮ জন শিক্ষার্থী তিন হাজার টাকা দিয়েছি। এটা যদি জানাজানি হয় আমাদের ফেল করায়ে দিতে পারে। এজন্য কেউ মুখ খুলছে না।

মো. নুরুজ্জামান নামের এক প্রশিক্ষণার্থী এমন অভিযোগ করে বলেন, প্রশিক্ষণ শেষে ঢাকায় একটি ট্রাক চালকের সহযোগী হিসেবে কাজ করছিলাম। রুবেল স্যার ফোন করে বিআরটিএতে দেয়ার জন্য তিন হাজার টাকা চেয়েছিলেন। কাছে টাকা নেই বলে জানালে, তিনি বলেন টাকা না দিলে ফেল করায়ে দিবেন। পরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারি তাদের কাছ থেকেও তিন হাজার করে টাকা নেয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আইএলওর স্কিলস-২১ প্রকল্পের ড্রাইভিং প্রশিক্ষক মো. রুবেল বলেন, আমি কোন টাকা নেইনি। এগুলো সবই অপপ্রচার।
এদিকে বিআরটিএতে লাইসেন্সের জন্য সরকারি ফি ছাড়া কোন টাকা নেওয়া হয়না দাবি করে বাগেরহাট বিআরটিএর পরিদর্শক রনজিত কুমার হালদার জানান, সরকারি ফি ছাড়া বিআরটিএর লাইসেন্স প্রদানের জন্য আমরা কোন টাকা নেই না। যদি কেউ বিআরটিএর নাম ভাঙ্গিয়ে টাকা নিলে সে দায়দায়িত্ব তাদের।

আইএলওর স্কিলস-২১ প্রকল্পের সমন্বয়ক ইলিয়াস রহমাতুল্লাহ জানান, ড্রাইভিং শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। এমন অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. জিয়াউল হক জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার কোন বিধান নেই। যদি কোন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেয় তা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
পরবর্তী পোস্ট
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র আহত, কালিয়াকৈরে সড়ক অবরোধ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting