দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৯
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাংলাদেশ অত্যন্ত নিরাপদ দেশ: তামিম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো বাংলাদেশে কদাচিৎ সিরিজ খেলতে আসে। এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হাপিত্যেসের শেষ নেই। বিষয়টি নিয়ে আক্ষেপ ঝরল টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের কণ্ঠেও। আক্ষেপ প্রকাশ করেই তিনি বলেন, বাংলাদেশ অনেক নিরাপদ দেশ। এখানকার মানুষ ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা আছে !

সম্প্রতি বাংলাদেশে সিরিজ খেলে গেছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা ওয়ানডে সিরিজে জিতলেও হোয়াইটওয়াশ হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। যা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটপাড়ায় আলোচনার অন্ত নেই। রেশ থাকতে থাকতে তামিম ইকবাল বিশেষ সাক্ষাৎকার দিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে। সেখানেই বাংলাদেশ নিরাপদ দেশ বলে দাবি করেন তিনি।

সদ্য সমাপ্ত সিরিজের আগে ইংল্যান্ড সবশেষ বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে। দীর্ঘদিন পর ইংল্যান্ড লাল সবুজদের দেশে আসায় উচ্ছ্বসিত তামিম। সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের (ইংল্যান্ডকে) বাংলাদেশে নিয়ে আসাটা অসাধারণ।’

তামিম বক্তব্য দীর্ঘ করেন, ‘আমি ওয়ানডে অধিনায়ক কিংবা কেবল বাংলাদেশি বলেই বলছি না, মনে করি এই দেশটা অত্যন্ত নিরাপদ। এ দেশের মানুষও ক্রিকেট অনুরাগী। যে দলই এখানে খেলতে আসে, প্রত্যেকের সঙ্গে সমান গুরুত্ব পায়। তারা বাংলাদেশে থাকাবস্থায় সর্বোচ্চ শ্রদ্ধা পেয়ে থাকে। শুধু খেলার সময়ই না, কেউ রাস্তায় ঘুরতে বের হলে কিংবা রেস্তোরাঁয় খেতে গেলেও।’

এবারের সিরিজ নিয়েও কথা বলেন টাইগারদের অধিনায়ক। তিনি জানান, ‘দুর্ভাগ্যবশত ২০১৬ সালেও আমরা ওয়ানডে সিরিজে হেরেছিলাম। এর মাঝে আর কখনও ঘরের মাঠে হারিনি। ইংল্যান্ড আবার এলো, আমরা আবার ওয়ানডে সিরিজে হারলাম।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুইন্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণে দেড় মিলিয়ন ডলার বরাদ্দ – জানালেন বরো প্রেসিডেন্ট
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন সাকিব-তামিমরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting