দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১০
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বাংলাদেশে করোনায় সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর হার বেশি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 317 ভিউস
বিশ্বের একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হতে যাচ্ছে, যেখানে কোভিড-১৯ এ সুস্থ হওয়ার থেকে মৃত্যুর হার বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত নভেল করোনাভাইরাসে সারা দেশে মোট সনাক্ত চার হাজার ৯৯৮ জনের মধ্যে ১৪০ জন মারা গেছেন এবং ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন করোনা রোগীদের চিকিৎসায় অব্যবস্থাপনা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের জড়িত করতে না পারার বিষয়টিকে।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম নভেল করোনাভাইরাস সনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। এর কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে এই সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা ৪২ জন এবং মৃতের সংখ্যা ৩৯ জন। এদিন মোট ৭২২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
পরের দিন, মৃতের সংখ্যা ৪৬ এ দাঁড়ালেও সুস্থ হওয়া রোগীর সংখ্যা থেকে যায় আগের দিনের সমানই, অর্থাৎ ৪২ জন।
এরপর থেকেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল মৃত্যুর হার ছিল দুই দশমিক আট শতাংশ এবং সুস্থ হওয়ার হার ছিল দুই দশমিক দুই শতাংশ।
গতকাল শনিবার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে সুস্থ হওয়ার হার ছিল যথাক্রমে ২২ দশমিক ২৪ শতাংশ এবং ২৩ দশমিক এক শতাংশ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, তুরস্ক ও ফ্রান্সে সুস্থ হওয়ার হার যথাক্রমে ১১ দশমিক নয়, ৩১ দশমিক তিন, ৪২, ২০ দশমিক সাত এবং ২৭ দশমিক দুই শতাংশ। Covid.geobd.com এ দেওয়া তথ্য অনুযায়ী এই পাঁচটি দেশ করোনাভাইরাসের কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু দেখেছে।
বাংলাদেশ গতকাল আরও দুটি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এনিয়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়লো।
গতকাল শনিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেছেন আরও নয় জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৪০ জনে।
২৪ ঘণ্টায় মোট ৩০৯ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে বলেও তিনি জানান সংবাদ সম্মেলনে। এনিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় চার হাজার ৯৯৮ জনে।
অধ্যাপক ডা. নাসিমা যোগ করেন, এই ২৪ ঘণ্টায় সারা দেশে মোট তিন হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এছাড়াও, সাভার ও কুষ্টিয়ায় আরও দুটি পরীক্ষাগার কোভিড-১৯ এর নমুনার পরীক্ষা শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
Covid.geobd.com এর পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত বাংলাদেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৩০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে মতামত নেওয়ার জন্য যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বে-নজির আহমেদের সঙ্গে। তিনি জানান, সরকার প্রথম থেকেই গুছিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি।
তিনি বলেন, ‘প্রথম থেকেই যদি সুসংহত ভাবে ব্যবস্থা নেওয়া যেতো, তাহলে সুস্থ হওয়া রোগীর হার আরও অনেক বেশি হতো।’
করোনা রোগীদের জন্য সরকার বিশেষ হাসপাতালে মাঝারি অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন বলে উল্লেখ করে বে-নজির আহমেদ জানান, এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা জরুরি ছিল।
তিনি বলেন, ‘অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের জন্য আরও ভালো পরামর্শ দিতে পারতেন। এতে করে মৃত্যুর হার কমানো যেত।’
তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাদের পরামর্শ নেওয়া যেতে পারে।

সুত্র: ডেইলিস্টার

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারত ফেরৎ সাতক্ষীরার যুবকের যশোরে করোনা সনাক্ত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরাসহ চার জেলা এখনও করোনামুক্ত, উচ্চ ঝুঁকিতে সাত জেলা

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting